Friday, April 3, 2026

হাসিনা আমার অনুপ্রেরণা, বললেন আপ্লুত প্রিয়াঙ্কা

Date:

Share post:

দুই পরিবারের ব্যক্তিগত সখ্য, সৌহার্দ্য, ঘনিষ্ঠতা দু’দেশেই সুবিদিত। ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবুর রহমানের মধ্যে পারিবারিক স্তরে সুসম্পর্কের ধারা তাঁদের উত্তরসূরীদের মধ্যেও সমানভাবে বহমান। ব্যক্তিগত শোক, বিপর্যয় আর রাজনৈতিক ঐতিহ্যের সাদৃশ্যে গান্ধী পরিবারের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক রাজনীতি-কূটনীতির বাইরে বেশিটাই ব্যক্তিগত। তাই ভারত সফরে এসে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা হওয়া মাত্রই পরম মমতা ও ভালবাসায় তাঁকে জড়িয়ে ধরলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই ব্যক্তিগত শুভেচ্ছা বিনিময়ের ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আনন্দে আপ্লুত কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা বললেন, বহুদিন ধরে অপেক্ষা করছিলাম। কবে হাসিনাজির সঙ্গে দেখা হবে। ওঁর আলিঙ্গন জমে থাকা আবেগেরই বহিঃপ্রকাশ। আজ আমি খুব খুশি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা বলেন, উনি আমার অনুপ্রেরণা। ওঁর আত্মত্যাগের কোনও তুলনা নেই। ভয়ঙ্কর পারিবারিক ও ব্যক্তিগত বিপর্যয়, শোক ও প্রতিকূলতাকে জয় করে তিনি তাঁর দেশকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন তা শেখার মত। ওঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।

ভারত সফরে এসে সরকারি বৈঠকের পাশাপাশি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সাংসদ আনন্দ শর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হাসিনা।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...