Sunday, April 12, 2026

পাহাড়ে অনশনে বিনয়

Date:

Share post:

যেখানে চা বাগান শ্রমিকরা অনশনে বসেছিলেন, এবং শনিবার তা তুলে নেন, সেখান থেকেই অর্থাৎ দার্জিলিঙয়ের মোটর স্ট্যান্ড থেকে আজ, রবিবার অনশন শুরু করলেন বিনয় তামাং। শুক্রবার বনধের পর শনিবার সাতটি চা বাগান শ্রমিক সংগঠন অনশন শুরু করে। শনিবার সন্ধ্যায় তা তুলে নেয়। কিন্তু বিনয় অনশনে বসার কথা ঘোষণা করেন। আজ, রবিবার থেকে তা শুরুও হয়। অনশন তুলে নেওয়ার পর শ্রমিকরা কাজে যোগও দিলেও চা বাগানের বাইরে যেতে না দেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে। শ্রমিকদের দাবি, ২০% বোনাস। তা না মেটা পর্যন্ত অনশন চালাবেন বিনয়। এই কারনে দার্জিলিঙয়ের আইন-শৃঙখলা নিয়ে সমস্যা দেখা দিতে পারে, পর্যটকদেরও হয়রানি বাড়তে পারে। বিনয় অবশ্য জানান, সাধারণ নাগরিকদের আশ্বস্ত করে জানান, কোনও সমস্যা হবে না। গণতান্ত্রিক নিয়ম মেনেই আন্দোলন চলবে। চাবাগান শ্রমিকদের বলা হয়েছে, কোনওরকম প্ররোচনায় পা না দিতে। পুজোর পর লাগাতর আন্দোলন শুরু হবে।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...