Thursday, June 11, 2026

‘খাপছাড়া‘ চূড়ান্ত তালিকা প্রকাশের মাঝপথেই কাজ করছে না নির্বাচন কমিশনের ওয়েবসাইট!

Date:

Share post:

পরীক্ষার ফল প্রকাশ যেন। সকাল থেকেই সকলে হুমড়ি খেয়ে পড়েছেন স্মার্ট ফোনের অথবা কম্পিউটারের স্ক্রিনে। কারণ আজই সেই ‘D Day’। প্রকাশ হচ্ছে SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তালিকা প্রকাশ হচ্ছে। কোথাও কোথাও ছাপা তালিকা টাঙানোও হচ্ছে। কিন্তু এর মধ্যেই বিপর্যয়। ‘বন্ধ’ জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট। কমিশনের অ্যাপ ইসিআইনেটও কাজ করছে না।

গত ৪ মাস ধরে প্রায় রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলেছে। শনিবার চূড়ান্ত তালিকা প্রকাশ। জাতীয় নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় সূত্রে খবর, https://voters.eci.gov.in/ ওয়েবসাইটে নির্দিষ্ট পদ্ধতি মেনে দেখতে পাওয়ার কথা তালিকা। কমিশনের অ্যাপ ইসিআইনেটেও তালিকা দেখতে পাওয়ার কথা। কিন্তু বেলা বাড়তেই যেই মাত্র অ্যাপে বেশি সংখ্যায় ইউজার ঢুকতে শুরু করেছেন, সেইমাত্র কাজ করছে না অ্যাপ। এপিক নম্বর দিলে চাকা ঘুরছে… অর্থাৎ প্রতীক্ষায় থাকাতে হচ্ছে। কিন্তু তালিকা আসছে না। এমনকী https://ceowestbengal.wb.gov.in/ ওয়েবসাইটটিও খুলছে না।
আরও খবরনারী সুরক্ষায় কলকাতা পুলিশের নয়া উদ্যোগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর 

ফাইনাল ভোটার লিস্ট থেকে কতজনের নাম বাদ পড়ে, সেদিকে সকলের নজর। রাজ্যে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ। খসড়ায় নাম বাদ পড়েছে ৫৮ লক্ষের। কমিশন সূত্রে খবর, এসআইআর (SIR) তালিকায় মোট ৭ কোটি ৮ লক্ষের নাম রয়েছে। কিন্তু জট কাটিয়ে কখন কমিশন তালিকা প্রকাশ করতে পারবে সেটাই দেখার।

Related articles

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...