দোলে ‘নো এন্ট্রি’ হাওড়ার ওল্ড ক্যাব রোডে, বাতিল একগুচ্ছ লোকাল!

দোল ও হোলির ভিড় সামলাতে ভারতের প্রাচীনতম ও অন্যতম ব্যস্ত রেলস্টেশন হাওড়া(Howrah) রেলওয়ে স্টেশন (Howrah Railway Station)-এ নেওয়া হল বিশেষ ব্যবস্থা। স্টেশনের পুরনো কমপ্লেক্সে প্ল্যাটফর্ম ৮ ও ৯-এর মাঝের ওল্ড ক্যাব রোড কয়েকদিনের জন্য বন্ধ রেখে যাত্রীদের অস্থায়ী অপেক্ষা জায়গা হিসেবে ব্যবহার করা হবে।
Sponsored

দেশের অন্যতম ব্যস্ত এই স্টেশনের ১৮৫৪ সালে যাত্রা শুরু ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির (East India Railway Company) হাত ধরে । এই স্টেশনে প্রতিদিন কয়েক লক্ষ মানুষ যাতায়াত করেন। প্রতিদিন ৪৫০টির বেশি লোকাল ও ১০০টির বেশি দূরপাল্লার ট্রেন চলাচল করে এখানে। তাই আসন্ন দোল ও হোলির ভিড় নিয়ন্ত্রণে রাখতে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ২ মার্চ ২০২৬ পর্যন্ত এক বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, এই চার দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা অবধি ওল্ড ক্যাব রোডে (Old cab road) কোনও যানবাহন ঢুকতে পারবে না। এই ওল্ড ক্যাব রোডটি স্টেশনের পুরনো অংশে প্ল্যাটফর্ম নম্বর ৮ ও ৯-এর মাঝামাঝি অবস্থিত। হোলির বাড়তি ভিড় সামলাতে ফরসোর রোড থেকে আসা ওয়ান-ওয়ে রুটটি এই কদিন যাত্রীদের জন্য 'হোল্ডিং এরিয়া' (Holding area) বা প্রতীক্ষালয় হিসেবে ব্যবহৃত হবে। নির্ধারিত সময়ে সেখানে ব্যক্তিগত গাড়ি বা ট্যাক্সি চলাচলের জন্য খোলা থাকবে শুধুমাত্র নিউ ক্যাব রোড (New cab road)।
দোলের দিন যাত্রী সংখ্যা কম থাকে, তাই প্রতি বছরের মতো এবারও ট্রেন বাতিলের পথে হাঁটছে রেল। ৩ মার্চ, মঙ্গলবার হাওড়ায়(Howrah) একগুচ্ছ ট্রেন বাতিল থাকছে। মেইন ও কর্ড লাইন মিলিয়ে মোট ৬৫টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ট্রেন বাতিলের পাশাপাশি বেশ কিছু রুটে ট্রেনের যাত্রাপথ ছোট (Short terminate) করা হয়েছে।
অন্যদিকে, শিয়ালদহতে (Sealdah ) ট্রেনের সূচিতে বেশ কিছু বড়সড় রদবদল আনা হয়েছে। আগেই পূর্ব রেল জানিয়েছিল, দোলের দিন দুই বিভাগ মিলিয়ে বেশ কিছু পরিষেবা বাতিল বা সংশোধিত থাকবে।
তবে ভিড়ের চাপ সামলাতে বিশেষ ট্রেনও চালানো হচ্ছে। যাত্রীদের অনুরোধ করা হয়েছে, নির্ধারিত সময়ে ওল্ড ক্যাব রোড এড়িয়ে বিকল্প পথ ব্যবহার করতে এবং ভ্রমণের আগে ট্রেনের সময়সূচি যাচাই করে নিতে।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
Just now

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
1h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
2h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
3h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
4h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
5h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
6h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
7h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
7h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
8h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
11h ago
