Friday, June 12, 2026

শান্তি ও সম্প্রীতির বার্তা দক্ষিণ পল্লি সর্বজনীনে

Date:

Share post:

চারিদিকে হানাহানি হিংসা সাম্প্রদায়িক বিভেদের মধ্যে শান্তির বার্তা দিতে চেয়েছে কোন্নগরের নবগ্রাম বি ব্লক দক্ষিণপল্লি সর্বজনীন। এই পুজোর মণ্ডপ সজ্জা ও আলোর খেলা মন জয় করে নিচ্ছে দর্শনার্থীদের। জাতি, ধর্মকে দূরে রেখে শান্তির বার্তা দিতে চেয়েছেন পুজো উদ্যোক্তারা। প্রত্যেক দিনই থাকছে বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতা। পুজো কমিটির সম্পাদক গৌর মজুমদারের দাবি, তাঁদের পুজো শুধু কোন্নগর নয়, হুগলি জেলার মধ্যেও নজরকাড়া। এবার তাদের পুজোর বাজেট ৮ লক্ষ টাকা। সুতরাং বলাই যায়, কলকাতার পুজোকে টেক্কা দিতে পিছিয়ে নেই কোন্নগরও।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...