Friday, June 12, 2026

দুধে জল মেশানোর দু’যুগ পর 6’মাসের কারাবাসের নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

24 বছর আগে দুধে জল মিশিয়েছিলেন এক গোয়ালা। সেই অপরাধে এখন সুপ্রিম কোর্ট অভিযুক্তকে 6মাসের জন্য জেলে পাঠালো।

24 বছর আগে দুধে জল মেশানোর অভিযোগে উত্তরপ্রদেশের এক গোয়ালা বা দুগ্ধব্যবসায়ীকে 6 মাসের কারাবাসের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সর্বোচ্চ আদালত জানিয়েছে, দুধের প্রয়োজনীয় উপাদানের ঘাটতি সামান্য হলেও অভিযুক্তকে মুক্তি দেওয়া যায় না।

1995 সালের নভেম্বর মাসে রাজ কুমার নামে ওই গোয়ালার বিক্রি করা দুধের উপাদান বিশ্লেষণ করেন এক বেসরকারি বিশ্লেষক। পরীক্ষার পর তিনি দেখেন, ওই দুধে সহজাত উপাদানের ঘাটতি আছে।এরপরেই খাদ্য ভেজাল প্রতিরোধ আইনে গোয়ালার বিরুদ্ধে মামলা করেন তিনি। রাজ কুমারের বিক্রি করা দুধের মধ্যে ফ্যাট এবং কঠিন অথচ ফ্যাট নয়, এমন উপাদানের মাত্রা স্বাভাবিকের তুলনায় কম ছিল।খাদ্য ভেজাল প্রতিরোধ আইন অনুযায়ী এই পরিমাণ থাকা উচিত 8.5 শতাংশ। কিন্তু রাজকুমারের বিক্রি করা দুধে ফ্যাটের পরিমাণ মাত্র 4.6 শতাংশ এবং ফ্যাট নয় এমন কঠিন উপাদানের হার 7.7 শতাংশ।
নিম্ন আদালতের বিচারে রাজ কুমার দোষী সাব্যস্ত হয়েছিলেন। পরে এই মামলা যায় হাইকোর্টে। সেখানেও তিনি দোষী সাব্যস্ত হন। তাঁর আইনজীবীরা সুপ্রিম কোর্টে বলেন, নমুনা বিশ্লেষণে অনেক দেরি হয়েছে। ফলে উপাদানের ঘাটতি উপেক্ষা করা উচিত।
তার আইনজীবীরা সওয়ালে বলেছিলেন, গরুদের দেওয়া খাবার এবং গরুর স্বাস্থ্যের কারণেও এই ভিন্নতা আসতে পারে। শীর্ষ আদালতকে সংবেদনশীল হওয়ার অনুরোধ করেছিলেন তাঁরা। কিন্তু এই সওয়াল খারিজ করে রাজ কুমারকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাঁকে 6 মাসের কারাবাসের নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের
বিচারপতি দীপক গুপ্ত ও বিচারপতি অনিরুদ্ধ বোসকে নিয়ে গঠিত বেঞ্চ। সুপ্রিম কোর্ট বলেছে, আইনসভা একবার যদি কোনও মানদণ্ড নির্ধারণ করে তা ঘোষণা করে, তবে সেই মানগুলি অনুসরণ করতে হবে। না মানা শাস্তিযোগ্য অপরাধ।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...