Friday, June 12, 2026

মৃত কচ্ছপের পেটে ১০৪ টুকরো প্লাস্টিক! কী সংকেত দিচ্ছে পরিবেশবিদেরা

Date:

Share post:

বিশ্বজুড়ে দিনের-পর-দিন প্লাস্টিক দূষণ বেড়েই চলেছে। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না তা। দীর্ঘদিন ধরে চলে আসা এই প্লাস্টিকের ব্যবহার, স্বভাবতই পাল্টাতে পারছে না কেউই। আর এই প্লাস্টিক ব্যবহারের ফল ভুগতে হচ্ছে অবলা জলজ প্রাণীদের।

এমনই দেখা গেল একরত্তি ছোট কচ্ছপ ফ্লোরিডার সমুদ্র উপকূলে ভেসে এসেছে তার দেহ। আর সেই দেহে পাওয়া গেছে, ১০৪ টুকরো প্লাস্টিক! খাবার ভেবে প্লাস্টিকের টুকরো খেয়ে ফেলাতেই মৃত্যু হয় কচ্ছপের।

‘গাম্বো লিম্বো নেচার সেন্টার’ নামের একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে এই ঘটনা। তারা লিখেছে, “খুব বাজে একটা দিন। ছোট্ট একটা কচ্ছপ ভেসে এসেছিল উপকূলে, ওর সাহায্যের দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, কচ্ছটি ভেসে এলেও শেষমেশ বাঁচেনি। আমরা অনেককেই বাঁচাতে পারি না। একেও পারিনি। এ মৃতপ্রায় অবস্থাতেই এসেছিল উপকূলে। ছোট্ট, হাতের পাতার মাপের একটা কচ্ছপ। ওর পেট থেকেও ১০৪ টুকরো প্লাস্টিক বেরোল! সমুদ্রকে প্লাস্টিকমুক্ত করা যে কতটা জরুরি, তা আরও এক বার স্পষ্ট হল।” সেন্টারটি বহু দিন ধরেই ফ্লোরিডা ও তৎসংলগ্ন উপকূল এলাকার বিপন্ন কচ্ছপদের নিয়ে কাজ করছে। মাঝে মধ্যেই তাদের গবেষণায় উঠে আসে নানা অশনিসংকেত।

Not such a happy #TurtleTuesday this week. It's washback season at Gumbo Limbo and weak, tiny turtles are washing up…

Posted by Gumbo Limbo Nature Center, Inc. on Tuesday, October 1, 2019

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...