Saturday, June 27, 2026

অষ্টমীতে অঞ্জলি দিতেই মৌলবাদীদের তোপের মুখে নুসরত!

Date:

Share post:

অষ্টমীর সকালে কলকাতার সুরুচি সঙ্ঘের মন্ডপে গিয়ে দুর্গাপুজোর অঞ্জলি দিয়েছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরতজাহান। সঙ্গে ছিলেন তাঁর স্বামী নিখিল জৈন, মন্ত্রী অরূপ বিশ্বাস, পরিচালক সৃজিত মুখার্জি ও আরও অনেকে। মা দুর্গাকে ভক্তিভরে অঞ্জলি দিয়ে ঢাকও বাজান নুসরত। বিয়ের পর প্রথম দুর্গোৎসবে সামিল হতে ট্র্যাডিশনাল পোশাকে সেজেছিলেন অভিনেত্রী-সাংসদ। কিন্তু নুসরতের এভাবে দুর্গাপুজোয় সামিল হওয়া হজম হয়নি মুসলিম মৌলবাদীদের। তাঁরা বসিরহাটের সাংসদকে ইসলাম বিরোধী বলে তোপ দেগেছেন। ইতেহাদ-উলেমা-ই-হিন্দ নামের একটি সংগঠনের কার্যকর্তা মুফতি আসাদ কাসামি প্রকাশ্যে নুসরতের নিন্দা করে বলেছেন, বসিরহাটের এই সাংসদ বারবার ইসলাম ধর্মকে অসম্মান করছেন। কারণ ইসলামে পৌত্তলিকতার স্থান নেই। ইসলাম আল্লাহ ছাড়া কোনও ভগবান মানে না। তা সত্ত্বেও নুসরতজাহান দুর্গাপুজোয় অঞ্জলি দিয়েছেন। উনি একজন অমুসলিমকে বিয়ে করেছেন। এরপরেও উনি নিজের মুসলিম নামটা কোন উদ্দেশ্যে ব্যবহার করেন? এটা কি শুধু ইসলাম ধর্মকে অমর্যাদা করার জন্যই?

 

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...