Tuesday, June 16, 2026

মৃত ভিখারীর বাড়ি যেতেই চক্ষুচড়কগাছ পুলিশের

Date:

Share post:

লাইন পেরতে গিয়ে ট্রেনের ধাক্কায় ভিখারীর মৃত্যু। এরপর তার পরিচয় জানতে গিয়ে পুলিশের চক্ষুচড়কগাছ। লাখপতি ভিখারীর যত খোঁজ নেওয়া হচ্ছে, ততই সম্পত্তির পরিমাণ বাড়ছে।

ঘটনা মুম্বইয়ের গোভন্ডি এলাকার। শুক্রবার রাতে ট্রেনের ধাক্কায় মারা যান ৬২ বছরের বিরভিচন্দ আজাদ। তার পরিচয় জানতে পুলিশ যায় স্টেশন এলাকার ঝুপড়িতে। তার ঘরে বালতি আর বস্তায় রাখা ছিল কয়েন। আট ঘন্টা ধরে তা গুনে দেখা যায় ১ লক্ষ ৭৭ হাজার টাকা। বিভিন্ন ব্যাঙ্কে তার নামে রয়েছে ৮ লক্ষ ৭৭ হাজার টাকা। এছাড়া বেশ কিছু স্থায়ী আমানতের কাগজও মিলেছে। সব মিলিয়ে আপাতত সম্পত্তির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকার কাছাকাছি। রাজস্থানে তার কোনও আত্মীয়দের পাওয়া না যাওয়ায় পরিচিতদের হাতে দেহ তুলে দেয় পুলিশ।

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...