Tuesday, June 16, 2026

বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি, বিজেপি নেতা সহ খুন ৫

Date:

Share post:

মহানবমীর আনন্দের দিনে বিষাদের ছায়া মহারাষ্ট্রের জলগাঁওতে। দুষ্কৃতি হানায় জেলার বিজেপি নেতা গোবিন্দ খারাতের পরিবার কার্যত নিশ্চিহ্ন হয়ে গেল।

নবরাত্রির উৎসবের দিনে খারাত পরিবারের সঙ্গে বাড়িতেই ছিলেন। হঠাৎই তিন দুষ্কৃতি ছুরি আর রিভলভার নিয়ে ঢুকে পড়ে খারাতের বাড়িতে। একসঙ্গে পরিবারের সকলকে পেয়ে তারা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। কয়েকজনকে ছুরির কোপও বসায়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মারা গিয়েছে ৫জন। মৃতদের মধ্যে রয়েছে রবীন্দ্র খারাত, তাঁর ভাই সুনীল খারাত (৫৬), দুই পুত্র প্রেমসাগর (২৬) ও রোহিত (২৫) এবং গাজারে নামে এক আত্মীয়। দুষ্কৃতিরা অস্ত্রসহ জলগাঁও থানায় আত্মসমর্পণ করেছে। রাজনৈতিক প্রতিহিংসা না ব্যবসায়িক বিবাদের জেরে এই ঘটনা, পুলিশ তা খতিয়ে দেখছে।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...