Tuesday, April 7, 2026

পুজো কার্নিভালে সকলকে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দুর্গাপুজো শেষ পর্যায়। দুর্গোৎসবে অংশগ্রহণকারী প্রত্যেককে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ফেসবুক পেজে বুধবার, সব পুজো আয়োজককে তাঁদের চূড়ান্ত সহযোগিতা এবং উদ্যোগের জন্য ধন্যবাদ জানান মমতা। একইসঙ্গে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে রাজ্যবাসীকে সুরক্ষা দেওয়ার জন্য তিনি কলকাতা পুলিশ এবং রাজ্য প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন। প্রতি বছরের মতো এবারও রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে। 11 অক্টোবর এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
বরাবরই রাজ্যের বিভিন্ন উৎসবকে প্রাধান্য দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর জন্য বিরোধীদের সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। মমতার পরিকল্পনা মতোই, বিভিন্ন জায়াগার দুর্গা প্রতিমা সাজিয়ে শোভাযাত্রার মাধ্যমে বিসর্জন দেওয়া চালু হয়েছে। রাজ্য সরকার গত চারবছর ধরে সাফল্যের সঙ্গে বিসর্জনের কার্নিভালের আয়োজন করছে। রাজ্যের সব মানুষকে এই বর্ণাঢ্য শোভাযাত্রার সাক্ষী থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...