Tuesday, March 31, 2026

শিকল বেঁধে, গালাগালি করে একাদশীতে শ্মশানকালীর বিসর্জন

Date:

Share post:

দুবরাজপুরের দাসপাড়ায় কয়েকশো বছর ধরে হয়ে আসছে শ্মশানী কালীর পুজো। শুরু হয়েছে তার প্রস্তুতি। এই পুজোর বৈশিষ্ট হল, পুজোর পরে প্রতিমা নিরঞ্জন হয় না। প্রথা মেনে বিসর্জন হয় প্রায় এক বছর পরে দুর্গাপুজোর পরে একাদশীর দিন। সেই নিয়ম মেনেই বুধবার বিসর্জন হল কালী প্রতিমার। বিসর্জনে রয়েছে অনেক নিয়ম। বেদি থেকে নাকি নামতেই চান না দেবী। আর সে কারণেই তাঁকে নামানোর জন্য আনা হয় শিকল ও দড়ি। এরপর শিকল, দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে বাঁধা হয় প্রতিমা। তারপর গালাগালি করা হয়। এইভাবেই দেবীর মূর্তিকে বেদি থেকে নামামো হয়। এরপর দড়ি দিয়ে বেঁধে কাঁধে করে নিয়ে যাওয়া হয় বিসর্জন দিতে।

শ্মশানকালীর পুজো হয় কালীপুজোর দিন। উদ্যোক্তারা বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ। আর বিসর্জনের জন্য অপেক্ষা এক বছর ধরে। সেই কারণে একে নিয়ে উন্মাদনা থাকে চূড়ান্ত।

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...