Friday, June 19, 2026

মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি যুবককে মায়ের কাছে ফেরালো কলকাতা পুলিশ

Date:

Share post:

কলকাতা পুলিশের সহায়তায় মায়ের কাছে ফেরানো হল মানসিক ভারসাম্যহীন ছেলেকে। বাংলাদেশ থেকে ছেলের চিকিৎসা করাতে এদেশে এসেছিলেন ঝর্ণারানী কর্মকার। কলকাতা পৌঁছে তাঁরা যান ভেলোরে চিকিৎসা করাতে।

এরপর বাংলাদেশ ফেরার সময় শিয়ালদহ স্টেশন থেকে নিখোঁজ হয়ে যায় ছেলে বছর তিরিশের সুজন কর্মকার। ট্যাংরা থানা এলাকার মাঠপুকুর প্যান্ডেলে তাঁকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে পুলিশ। তাঁকে নিয়ে যাওয়া হয় ট্যাংরা থানায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশি নাগরিক বলে জানা যায়।

বাংলাদেশ উপ দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করা হয় সুজন কর্মকারের পরিবারের সঙ্গে। অবশেষে বুধবার তাঁর মায়ের হাতে ছেলেকে তুলে দেয় ট্যাংরা থানার পুলিশ।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...