Wednesday, March 18, 2026

বৃদ্ধির হার শূন্যের নীচে না নামলে ‘মন্দা’ বলা যায় না, মন্তব্য মোহন ভগবতের

Date:

Share post:

‘মন্দা’-র নতুন সংজ্ঞা দিয়েছেন RSS বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক প্রধান মোহন ভগবত। তিনি বলেছেন, “বৃদ্ধির হার শূন্যের নীচে না নামলে তাকে মন্দা বলা যায় না”। নাগপুরে তিনি বলেন, অর্থনীতিকে চাঙ্গা করতে বিদেশি বিনিয়োগ এবং বেসরকারিকরণ প্রয়োজন। তবে, ভারতের স্বার্থে এই বিনিয়োগ হওয়া উচিত বলে দাবি করেন ভগবত। একইসঙ্গে 370 বিলোপ-সহ কেন্দ্রের একাধিক সিদ্ধান্তের প্রশংসা করেন মোহন ভগবত। কেন্দ্রীয় সরকারের বিদেশি বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তও সমর্থন করেন ভগবত। তাঁর বক্তব্য, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে বিদেশি বিনিয়োগ এবং বেসরকারিকরণ প্রয়োজন। কেন্দ্রের এই সিদ্ধান্তের তুমুল বিরোধিতা করেছিল কিছু হিন্দুবাদী সংগঠন। RSS প্রভাবিত স্বদেশী জাগরণ মঞ্চ এবং ভারতীয় মজদুর সঙ্ঘ FDI-এর প্রতিবাদে বিক্ষোভও জানায়। তবে এদিন ভাগবত যা বলেছেন তাতে স্বদেশী জাগরণ মঞ্চ বা ভারতীয় মজদুর সঙ্ঘের আন্দোলনের আর কোনও অর্থই থাকলোনা। মোহন ভগবতের কথায়, অর্থনীতিকে বেঁধে রাখা সম্ভব নয়। বিদেশি বিনিয়োগ অপরিহার্য। কিন্তু দেশের স্বার্থে হওয়া উচিত বিনিয়োগ। দেশের যা প্রয়োজন, তা আমাদনি করা যেতে পারে। ভারতে যা উত্পন্ন হওয়া সম্ভব, তা কোনওভাবেই নষ্ট করা যাবে না বলে জানান তিনি। অর্থনীতির বৃদ্ধি নিয়ে চিন্তিত নন বলে এ দিন স্পষ্ট করে দেন মোহন ভগবত্। তাঁর কথায়, বৃদ্ধির হার শূন্যের নীচে না নামলে তাকে মন্দা বলা যায় না।

spot_img

Related articles

অসমে আরও বিপদে কংগ্রেস: ভোটের ২০ দিন আগে দলত্যাগ সাংসদের! যোগ বিজেপিতে

দলবদলের রাজনীতিতে অসমে বিজেপির সঙ্গে টক্কর দিতে ব্যর্থতার মুখে কংগ্রেস। দল বদল করে যোগদান তো দূরের কথা, এবার...

হামলার উস্কানিমূলক মন্তব্য! দিলীপের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে বিজেপির (BJP) হামলার প্রসঙ্গে উস্কানিমূল মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।...

স্বস্তির বৃষ্টি আরও কিছুদিন: তাপমাত্রায় তেমন বদল হবে না

শীতের শেষেও পশ্চিমী ঝঞ্ঝা আর আরব সাগরের ঘূর্ণাবর্ত পিছু ছাড়ছে না গোটা দেশের। তার প্রভাব গভীরভাবে বাংলাতেও। মঙ্গলবার...

আর্থিক ক্ষতি কমবে বুমরাহদের, বেতন কাঠামো পরিবর্তনের পথে বিসিসিআই

টি২০ বিশ্বকাপ জয়ের পরই বার্ষিক চুক্তি নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করছে বিসিসিআই (BCCI)। এ+ ক্যাটেগরি তুলে দেওয়ায়...