Sunday, June 28, 2026

সিবিআই দফতরে নারদ কর্তা ম্যাথু, চাওয়া হতে পারে আইফোন-ল্যাপটপের পাসওয়ার্ড

Date:

Share post:

পুজোর আগে থেকেই গতি বেড়েছে নারদ কেলেঙ্কারি তদন্তের। এবার সিবিআই-এর ডাকে নিজাম প্যালেসে এলেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল। বুধবার দুপুর পৌনে বারোটা নাগাদ নিজাম প্যালেসে আসেন নারদ কর্তা। একেবারেই সাদামাটা ভাবে একটি ক্যাবে করে আসেন এই সাংবাদিক।

সিবিআই আধিকারিকদের মুখোমুখি হওয়ার আগে ম্যাথু জানিয়ে যান, ডাকা হয়েছে বলে তিনি এসেছেন। তদন্ত-এ সবরকম সহযোগিতা করবেন। তাঁর দাবি, সিবিআই তদন্তের জন্য তাঁর ল্যাপটপ এবং আইফোনের পাসওয়ার্ড চাইতে পারে। যদিও তিনি জানিয়েছেন, এই পাসওয়ার্ড একান্তই তাঁর ব্যক্তিগত, তিনি কোনওভাবেই তা দেবেন না।

অন্যদিকে, সিবিআই সূত্রে খবর ২০১৬ সালে নারদ স্টিং অপারেশনের যে ফুটেজ প্রকাশ্যে এসছে। এবং যেখানে বহু প্রভাবশালীকে টাকা এবং ঘুষ নিতে দেখা যাচ্ছে, সেই তদন্ত সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হলে, যে আই ফোন থেকে ম্যাথু স্টিং অপারেশন করেছিলেন এবং তাঁর ল্যাপটপের পাসওয়ার্ড প্রয়োজন। কারণ, তদন্তকারী মনে করছেন যে ফুটেজ বাইরে এসেছে, তাছাড়াও আরও কিছু ফুটেজ নারদ কর্তার কাছে আছে। যেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু নথি বা তথ্য পাওয়া যেতে পারে। সেই মর্মেই গত ৪ অক্টোবর নোটিশ পাঠিয়েছিল সিবিআই। এখন দেখার, নারদ কর্তাকে জিজ্ঞাসাবাদের পর কী ফলাফল বেরিয়ে আসে।

আরও পড়ুন-দূষণ রোধে মণ্ডপের পাশেই কাটা হলো পুকুর, সেখানেই দুর্গা বিসর্জন দিল্লিতে

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...