Tuesday, June 23, 2026

কলকাতা পুরভোটে এগিয়ে তৃণমূল

Date:

Share post:

কলকাতা পুরভোটে এখনও নিশ্চিতভাবেই তৃণমূল এগিয়ে। কিছু ওয়ার্ডে লোকসভায় বিজেপি এগিয়ে থাকলেও পুরভোট আলাদা। লোকসভায় মোদি ফ্যাক্টর ছিল। পুরভোটে কাউন্সিলর বড় ইস্যু। তৃণমূলের বেশ কিছু পুরপিতা সক্রিয় পরিষেবা দিচ্ছেন। ফলে এসব ওয়ার্ডে লোকসভায় বিজেপি কিছু ভোট পেলেও পুরসভায় পুরপিতার সমর্থন বেশি। তাছাড়া ওয়ার্ডে দুর্বল হলেও বাম বা কংগ্রেসের তবু পুরনো পরিচিত মুখ রয়েছে। কিন্তু বিজেপির অধিকাংশ ওয়ার্ডে যথাযোগ্য মুখ নেই। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে কমবেশি ৩০ টিতে মুসলিম ভোট বড় ফ্যাক্টর। এখানে এমনিতেই বিজেপি নেই। তৃণমূলের কিছু ওয়ার্ডে সমস্যা দলীয় কোন্দল। তা হলেও প্রাধান্যের সঙ্গে তারা কলকাতা পুরসভা ধরে রাখার বিষয়ে নিশ্চিত।

আরও পড়ুন-সিবিআই দফতরে নারদ কর্তা ম্যাথু, চাওয়া হতে পারে আইফোন-ল্যাপটপের পাসওয়ার্ড

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...