Wednesday, March 25, 2026

লাল সিল্কের পাঞ্জাবি, ব্লক প্রিন্টের ধুতিতে এ এক অন্য পার্থ

Date:

Share post:

বাড়ি থেকে গাড়ি চেপে এলেন নিজের নাকতলার মণ্ডপে। দরজা খুলে নামার পরই চমক।

একেবারে স্টেডিয়ামের বাইরে বল পাঠালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পরনে ব্লক প্রিন্টের ধুতি, লাল সিল্কের পাঞ্জাবি, সঙ্গে ম্যাচ করা উত্তরীয়। সবমিলিয়ে এক্কেবারে অন্য রূপে রাজ্যের শিক্ষামন্ত্রী। এদিন মেজাজটাও খোস ছিলো তাঁর। অকপটে বললেন, “জীবনে তিনবার ধুতি পরেছি। একবার বিয়েতে, দ্বিতীয়বার মন্ত্রী হিসেবে প্রথম শপথ নেওয়ার দিন আর তৃতীয়বার আজ”।

পাঞ্জাবির রঙ লাল কেন, এই প্রশ্নের উত্তরও দিলেন সাবলীল ভঙ্গিতে। বললেন “লাল পাঞ্জাবি তাতে কী? সিঁদুরের রং লাল, রক্তের রং-ও লাল। লাল সিঁদুর, লাল আলতা যদি পরা যায়, লাল পাঞ্জাবি নয় কেন।” বললেন, “জামা-কাপড়ের রঙে কিছু এসে যায় না এবং লাল পাঞ্জাবিতে আমার আদর্শের পরিবর্তন হবে, তার কোনও চান্স নেই”।
ওদিকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ধুতি-পাঞ্জাবিতে সেজেগুজে নাকতলার মণ্ডপ আলো করে বসে আছেন শুনে একডালিয়ার কর্তা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের টিপ্পনি, ” এসব জমিদারিভাব দেখানোর ব্যাপার আমাদের নেই। এই ক’দিন মা দুর্গাই কেন্দ্রবিন্দুতে থাকেন, মা সাজেন। আমরা মা’কে সাজাই। আমি সেজেগুজে বসে থাকবো কেন? লোক তো এ কদিন মা’কে দেখবেন, আমাকে নয়।”

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...