Wednesday, June 17, 2026

জিয়াগঞ্জে হত্যাকাণ্ডে রাজনৈতিক যোগ

Date:

Share post:

মুর্শিদাবাদের জিয়াগঞ্জে হত্যাকাণ্ডে নয়া মোড়। মৃত বন্ধুপ্রকাশ পাল তাদের দলের সদস্য বলে দাবি করল আরএসএস। দশমীর সকালে রক্তাক্ত দেহ উদ্ধার হয় শিক্ষক বন্ধুপ্রকাশ, তাঁর স্ত্রী বিউটি এবং ছেলে অঙ্গন। বিউটি অন্তঃসত্ত্বা ছিলেন। দেহের পাশ থেকে উদ্ধার হয় রক্তমাখা ধারালো অস্ত্র।
সংবাদ সংস্থা সূত্রে খবর, মৃত বন্ধুপ্রকাশ পাল আরএসএস-এর কর্মী ছিলেন। আরএসএস নেতা জিষ্ণু বসুর দাবি, ওই শিক্ষক দলের সক্রিয় কর্মী ছিলেন।

এদিকে, তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঘটনার দিন সকালে এক যুবক যান পাল বাড়িতে। তারপর কথা কাটাকাটি, চিৎকার শোনা যায় বলে অভিযোগ প্রতিবেশীদের। এরপরই নাকি বাড়ি থেকে ওই যুবককে ছুটে বেরোতে দেখা যায় বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। প্রতিবেশীরা পুলিশে খবর দিলে, তারা গিয়ে তিনজনের দেহ উদ্ধার করে।

এলাকার বেশ কয়েকজন বাসিন্দার থেকে ওই শিক্ষক টাকা ধার করেছিলেন। বিউটির সঙ্গেও বন্ধুপ্রকাশের সম্পর্কের টানাপোড়েন চলছিল বলে স্থানীয় সূত্রে খবর। প্রাথমিক তদন্তে অনুমান, সম্ভবত পারিবারিক অশান্তির জেরেই বন্ধুপ্রকাশ এবং তাঁর স্ত্রী, পুত্র খুন হয়েছেন। ঘটনার দিন শিক্ষকের বাড়িতে যাওয়া ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন-বামেদের সঙ্গে জোট চাই, সোনিয়ার কাছে মান্নান

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...