Tuesday, June 16, 2026

মহাষ্টমীতে ম্যারেজ অ্যাট ফার্স্ট সাইট!

Date:

Share post:

ফেসবুকে আলাপ, তাও মাত্র মাস দুয়েক আগে। মহাষ্টমীতেই প্রথম সামনাসামনি দেখা। বিয়ের প্রস্তাব পাত্রের। রাজি হয়ে যান পাত্রীও।দুর্গা মণ্ডপে ঢাক বাজিয়ে বিয়ে।
হিন্দমোটরের সুদীপ ঘোষালের সঙ্গে প্রথম দেখাতে বিয়ে হল শেওড়াফুলির প্রীতমা বন্দ্যোপাধ্যায়ের। দুজনের
ফেসবুকে পরিচয় জুলাই মাসে।ফেসবুক মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপ-এ কথা হত। মাঝে মধ্যে হত ভিডিও কল। তবে সামনাসামনি দেখা হয়নি কোনও দিন। মহাষ্টমীতে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে গিয়ে দেখা দুজনের। সেখানেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন সুদীপ। রাজি হয়ে যান প্রীতমা। বন্ধুরা প্রস্তাব দেন, দশভুজাকে সাক্ষী রেখেই বিয়েটা সেরে ফেলার।
প্যান্ডেল হপিং বাকি রেখেই হিন্দমোটরে ফিরে আসেন সবাই। পুরোহিত ছাড়াই পাড়ার দুর্গাপুজোর মণ্ডপে ঢাক বাজিয়ে চার হাত এক হয়। তারপর ঢাক বাজিয়েই রীতিমতো শোভাযাত্রা করে নবদম্পতিকে বাড়ি পৌঁছে দেন বন্ধুরাই। লাভ অ্যাট ফার্স্ট সাইট শুনেছেন অনেকেই, কিন্তু সুদীপ-প্রীতমার ম্যারেজ অ্যাট ফার্স্ট সাইট নিয়ে এলাকায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে।

Related articles

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...