Tuesday, June 16, 2026

সাহিত্যে এবার নোবেল বিজেতা অস্ট্রিয়ার পিটার হান্ডকে

Date:

Share post:

২০১৯ সালে সাহিত্যে নোবেল পেলেন অস্ট্রিয়ার লেখক পিটার হান্ডকে। ২০১৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার স্থগিত করা হয়েছিল। এবার ওই পুরস্কারজয়ীর নামও ঘোষণা করা হয়েছে। ২০১৮ সালের নোবেল পেয়েছেন পোল্যান্ডের লেখক ওলগা তোকার্তুক।

নোবেল কমিটি জানিয়েছে, ভাষার প্রয়োগ এবং মানবিক অভিজ্ঞতার প্রান্তিক ও সুনির্দিষ্টতা উন্মোচনের ক্ষেত্রে পিটার হান্ডকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ওলগা তোকার্তুক মানবজীবনের নানা সীমা অতিক্রমের গল্প নিজের কল্পনার তুলিতে ফুটিয়ে তুলেছেন।

প্রসঙ্গত, গত বছরে নোবেল সাহিত্য কমিটির বিরুদ্ধে যৌন হয়রানি ও অর্থ লেনদেনসংক্রান্ত কেলেঙ্কারি সংবাদ মাধ্যমে তোলপাড় ফেলে দেয়। এরপরই সাহিত্যে ২০১৮ সালের নোবেল স্থগিত করা হয়। এবার তাই ২০১৮ ও ২০১৯ সালের সাহিত্যে দুই নোবেল জয়ীর নাম একসঙ্গে ঘোষণা করা হলো।

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...