Sunday, June 21, 2026

বৃহস্পতিবার শহরে বৃহত্তম বিসর্জন শোভাযাত্রায় রামমোহন সম্মিলনী

Date:

Share post:

75 তম বর্ষের দুর্গাপুজোয় এবারের বৃহত্তম বিসর্জন শোভাযাত্রাটি করতে চলেছে রামমোহন সম্মিলনী। সুসজ্জিত ঘোড়ার গাড়ি, ইলেকট্রিক গেট, মডেল, ট্যাবলো, ক্লাব ব্যান্ড, মহিলা ঢাকিবাহিনীর বিশেষ প্রদর্শন থেকে বহু আকর্ষণ থাকছে। দ্বাদশীর সন্ধের পর শোভাযাত্রাটি বেরোবে। দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। রামমোহন রায় রোড থেকে বেরিয়ে এলাকা পরিক্রমার পর এটি মূল বিসর্জনের রুট নেবে। উত্তর ও মধ্য কলকাতার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এতে সামিল হচ্ছে। বহুদিন পর কলকাতায় এত বড় কোনো বিসর্জন শোভাযাত্রা বেরোবে। সংগঠকরা পুলিশের সঙ্গে সমন্বয় রেখে চলছেন। উত্তর কলকাতায় এটি ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। একাধিক ক্লাবের প্রস্তাব, তাদের এলাকা দিয়ে যাওয়ার সময় সিঁদুর খেলার আসর বসাতে হবে। সব মিলিয়ে 75-এ রামমোহন সম্মিলনী এই বিসর্জনের পর্বেও সাড়া ফেলতে চলেছে।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...