Tuesday, April 28, 2026

বেনজির কাণ্ড ! পোষ্যর গুলিতে গুরুতর জখম মহিলা !

Date:

Share post:

গুলি চালাল পোষ্য, সেই গুলিতে জখম সঙ্গী এক মহিলা! বিস্মিত হলেও বাস্তবে ঠিক এমনই ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ট্রাক চালাচ্ছিলেন 79 বছরের বৃদ্ধ ব্রেন্ট পার্কস, সঙ্গে ছিলো টিনা স্প্রিঙ্গার নামে এক মহিলা এবং পোষ্য কুকুর, মলি। আচমকা পিছনের সিট থেকে ফোল্ডিং কনসোলে লাফিয়ে পড়ে কুকুরটি। আর তখনই কনসোলের নীচে থাকা হ্যান্ডগানের ট্রিগারে চাপ লেগে গুলি চলে। ব্রেন্ট-এর পাশে বসে থাকা বছর 44-এর টিনা স্প্রিঙ্গারের বাঁ পায়ের উরু এফোঁড়-ওফোঁড় হয়ে যায় গুলিতে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় টিনাকে। পুলিশের কাছে গোটা ঘটনাই জানিয়েছেন ব্রেন্ট পার্কস নিজেই। তবে, প্রথমে তাঁর কথা বিশ্বাস করতে চাননি পুলিশ । পুলিশি জেরায় ব্রেন্ট জানান, সেন্ট্রাল কনসোলের মধ্যে 22 ক্যালিবারের হ্যান্ডগান রাখা ছিল। বন্দুকের ট্রিগারে মলির পায়ের চাপেই গুলি ছুটে যায়। আর তাতেই জখম হন টিনা।

Related articles

বাতিল হয়েছিল ১২ লক্ষ রেশন কার্ড: ঝাড়খণ্ডে SIR শুরুর আগে শিক্ষা নিয়ে সতর্ক হেমন্ত

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে যে প্রশাসনিক সমস্ত সুযোগ সুবিধা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবেন...

বিজেপির ওড়িশায় চরম অজ্ঞতা: বোন মৃত, প্রমাণে কবর থেকে দেহ তুলল ভাই

কোনও ব্যক্তি মারা গিয়েছেন তার সব থেকে বড় প্রমাণপত্র হল প্রশাসনের একটি কাগজ। যেখানে মৃত ব্যক্তির মৃত্যুর সিলমোহর...

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! তৃণমূলের অভিযোগের জেরে রিপোর্ট তলব আদালতের

বিজেপি (BJP) প্রার্থীর সঙ্গে হোটেলে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! কমিশনের নিযুক্ত আইপিএস পারমার স্মিথ পুরুষোত্তমদাসের বিরুদ্ধে হাই কোর্টে...

নাসিকের হাসপাতালে লিফটে মাথা আটকে মহিলাকর্মীর মর্মান্তিক মৃত্যু

মহারাষ্ট্রের নাসিকে 'ডক্টর বসন্তরাও পওয়ার মেডিক্যাল কলেজ ও রিসার্চ সেন্টারে' ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা কর্মী। মৃত...