Friday, April 3, 2026

জিয়াগঞ্জ: বিজেপি মনে রাখুক সেই ফরওয়ার্ড ব্লকের হাল

Date:

Share post:

জিয়াগঞ্জে সপরিবার শিক্ষক খুন নিয়ে বিজেপি সুর চড়ানোর আগেই রাজনৈতিক মহল মনে করিয়ে দিচ্ছে ফরওয়ার্ড ব্লকের সেই হাল।

কলকাতার এমএলএ হস্টেলে খুন হয়েছিলেন ফব বিধায়ক রমজান আলি। বাড়ি উত্তর দিনাজপুরে। এনিয়ে ফব নেতারা উঁচিয়ে খেলেন। সিপিএমকে ইঙ্গিত করতেও কেউ বাদ রাখে নি। খুনটিকে রাজনৈতিক হত্যাকান্ড বলা হয়। কংগ্রেস বাংলা বনধও ডাকে। কিন্তু শেষে দেখা যায় এটি পরকীয়ার পরিণাম। ধরা পড়েন বিধায়কের স্ত্রী তালাত সুলতানা ও সচিব বলে পরিচিত ব্যক্তি। তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। দুজনেই এখনও জেলে। এরপর ফরওয়ার্ড ব্লক খুব অস্বস্তিতে পড়ে যায়।

এখন জিয়াগঞ্জ নিয়েও তাই সাবধানে পা ফেলতে চান রাজনৈতিক মহলের একাংশ। তাঁরা আগে দেখে নিতে চান এই নৃশংস খুনেও ব্যক্তিগত কোনো সমীকরণ জড়িত কিনা। সম্পত্তি না সম্পর্ক? যদি তা না হয় তখন সুর চড়ানো যেতে পারে বলে এদের বক্তব্য।

আরও পড়ুন-জিয়াগঞ্জ খুন নিয়ে অবশেষে মুখ খুলে কী বললেন অপর্ণা সেন?

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...