Thursday, April 2, 2026

ভাইজান কাণ্ডের পুনরাবৃত্তি, দানব বাস পিষল ৭জনকে

Date:

Share post:

এ যেন ভাইজান সলমন খানের ঘটনার পুনরাবৃত্তি। সেটা ঘটেছিল মুম্বইতে। এবার যোগীর রাজ্যে। পুণ্যার্জনে বেরিয়ে বাসের চাকায় পিষ্ট হলেন একই পরিবারের ৭জন। ঘটনা উত্তরপ্রদেশের বুলন্দ শহরে। মৃত্যু হয়েছে ৩জন শিশু আর ৪জন মহিলার।

মৃতরা সকলে হাতরাথের বাসিন্দা। মোহনপুরা গ্রাম থেকে ৫৬ জনের দল বেরিয়েছিল গত ৩ অক্টোবর। আজ, শুক্রবার গঙ্গায় স্নান করে তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। গঙ্গার ঘাটের কাছে বাসটি দাঁড় করানো ছিল। রাত তিনটে নাগাদ ওই সাতজন বাস থেকে নেমে ফুটপাথে এসে শুয়ে পড়েন। ভোরের দিকে একটি বাস প্রচণ্ড গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ফুটপাথে উঠে যায়। পিষে দেয় ৭জনকেই। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। চালকের খোঁজ চলছে। এই ঘটনা যোগীর রাজ্যের ট্রাফিক ব্যবস্থার করুণ চিত্রই তুলে ধরেছে।

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...