Thursday, June 25, 2026

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

Date:

Share post:

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ছিলেন তিনি। লখনউ সুপার জায়ান্টসে নাম লিখিয়েছেন সচিন পুত্র। যদিও প্রথম ম্যাচে দলে সুযোগ পেলেন না অর্জুন। লখনউ দলে একাধিক তারকা আছেন, ফলে সচিন পুত্রকে আরও অপেক্ষাই করতে হবে।

 

শুধু আইপিএল নয় পর্যাপ্ত সুযোগের অভাবের জন্য ঘরোয়া ক্রিকেটে মুম্বই ছেড়ে গোয়ায় যোগ দিয়েছেন তিনি। বাবার মত মুম্বই দিয়েই নিজের ক্রিকেট জীবন শুরু করেছিলেন তিনি। তা সত্ত্বেও এরকম সিদ্ধান্ত নেওয়ার পিছনে কী কারণ? নিজেই সেই কারণ জানালেন।

 

এক সাক্ষাৎকারে অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) জানিয়েছেন, নামের সঙ্গে ‘তেন্ডুলকর’ পদবি থাকলেও এখনও বড় সাফল্য পাননি তিনি, তাই সমালোচনাও শুনতে হয়েছে। তবে এসব চাপ সামলাতে তিনি ভরসা করেন নিজের পোষ্যদের উপর। গোয়ায় থাকা তাঁর পাঁচটি পোষ্য কুকুরের সঙ্গে সময় কাটিয়েই মানসিকভাবে নিজেকে শান্ত রাখেন অর্জুন। পাশাপাশি তিনি বলেন, মুম্বই ছেড়ে গোয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বেশি সুযোগ ও আত্মবিশ্বাস পাওয়ার জন্য, কারণ নিয়মিত সুযোগই একজন ক্রিকেটারের উন্নতির সবচেয়ে বড় চাবিকাঠি।

 

অর্জুন তেন্ডুলকর মুম্বই বা মুম্বই ইন্ডিয়ান্স—কোনও জায়গাতেই খুব বেশি সুযোগ পাননি। ২০২১ সাল থেকে দলের সঙ্গে থাকলেও এত বছরে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি, যার মধ্যে ২০২৩ সালে চারটি ম্যাচে তিনটি উইকেট নিয়েছিলেন। তাই এবার নতুন দলে নিয়মিত সুযোগ পেয়ে নিজের সামর্থ্য প্রমাণ করাই তাঁর প্রধান লক্ষ্য।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...