Monday, April 13, 2026

এক রেজাওয়ানের মৃত্যু নিয়ে ঝড় তুলেছিলেন মমতা, আজকের বিরোধীরা অপদার্থ

Date:

Share post:

এক রেজাওয়ানের মৃত্যু নিয়ে ঝড় তুলে দিয়েছিলেন মমতা, তখনকার বিরোধী নেত্রী। সেটি ছিল মূলত একটি ব্যক্তিগত পারিবারিক ঘটনা এবং আত্মহত্যা। তাতেই বাম সরকার টলে যাওয়ার উপক্রম। কৌশলে রাজনৈতিকভাবে সিপিএমকে দশগোল দিয়েছিলেন মমতা।

আর আজ? জিয়াগঞ্জে সপরিবার খুন শিক্ষক। বিরোধীরা কোথায়? রাজ্যপাল সরব একা। তাই নিয়ে বিতর্ক। কিন্তু আসল ইস্যু? তিনি যে দলের হোন বা না হোন, এমন নৃশংস খুন হবে কেন? বিরোধী দলনেতা বলে চেয়ারে থাকা আব্দুল মান্নান আন্দোলন ভুলে গেছেন। বড়জোর মামলা, চিঠি বা বৈঠক। পদটার গুরুত্ব শূন্যতে নেমেছে। মানুষ হাসেন। কংগ্রেস নীরব। বামেরা নীরব। আগমার্কা এখনকার বিরোধী বিজেপি আজ পর্যন্ত নিখোঁজ। শিক্ষক না কি আর এস এস। বেশ। সঙ্ঘ পরিবারই বা কই? ব্যক্তিগত খুন হোক বা যেকোনো কারণে, এত ভয়ঙ্কর খুন নিয়ে সরব হবে না বিরোধীরা? ঘটনাস্থলে যাবেন না নেতারা? হতেই পারে পারিবারিক, খুন তো খুন বটেই। শিশু খুন। অন্তঃসত্ত্বা মহিলা খুন। আঁতেল বুদ্ধিজীবীরা মোমবাতিমিছিলেও নেই? সবাই পুজোর মুডে। তাহলে দুষ্কৃতীরা এই পুজোর সময়গুলোই ঠিকঠাক করে রাখুক প্রতিবার। বাঙালীর কাজে ফিরতে সময় লাগবে।

এই অপদার্থ বিরোধীদের বিরোধিতা শেখা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীত থেকে। চারটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরে শুধু মিডিয়ার সামনে বিপ্লব করে এঁরা কাঠামোটাকেই ধ্বংস করে দিচ্ছেন।

আরও পড়ুন-এ বছরেই স্কুল সার্ভিসের বিজ্ঞাপন

 

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...