Saturday, June 13, 2026

এ বছরেই স্কুল সার্ভিসের বিজ্ঞাপন

Date:

Share post:

পুরভোট ২০২০-তে, বিধানসভা ভোট ২০২১-এ। সে কথা মাথায় রেখেই শিক্ষক নিয়োগে দ্রুত বিজ্ঞপ্তি দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। আপাতত নবম, দশম ও একাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের প্রস্তুতি চলছে। এই বছরেই প্রকাশিত হবে নতুন বিজ্ঞাপন। পুরনো নিয়ম না এনসিআরটির নিয়মে ১৮০ নম্বরের পরীক্ষা হবে তাও শীঘ্র জানানো হবে।

কমিশন সূত্রের খবর, নতুন নিয়মেই পরীক্ষা হবে। এ ব্যাপারে সিলেবাস কমিটির সদস্য এবং চাকরির পরীক্ষার প্রশিক্ষণের বিশেষজ্ঞ কামাল হোসেন বলেন, নতুন নিয়মে হওয়াটাই সঠিক হবে। কারন সব রাজ্যেই ১৮০ নম্বরের পরীক্ষা হয়। একমাত্র ত্রিপুরা ছাড়া। চাইলে রাজ্যগুলি নির্দিষ্ট বিষয়ের উপর পরীক্ষা নিতে পারে সঠিক মূল্যায়নের জন্য। উল্লেখ্য, ১৮০ নম্বরের টেটে পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, শিশু শিক্ষা, মূল্যায়ন ও বিষয় সহ পেডা গোগি।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...