Thursday, June 11, 2026

জিয়াগঞ্জের হত্যাকাণ্ডে আটক বন্ধুপ্রকাশের বাবা

Date:

Share post:

তদন্ত যতই এগোচ্ছে, ততই জটিল হচ্ছে জিয়াগঞ্জে সপরিবারে শিক্ষক খুনের রহস্য। এবার মৃত বন্ধুপ্রকাশ পালের বাবা বন্ধুঅমর পালকেও আটক করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, সম্পত্তির কারণে দীর্ঘদিন ধরেই বাবার সঙ্গে টানাপোড়েন চলছিল এই শিক্ষকের। বাবা-ছেলের সম্পর্কের টানাপোড়েনের কথা স্বীকার করেছেন মৃতের মাও। বন্ধুপ্রকাশ তাঁর বাবার প্রথমপক্ষের স্ত্রীর সন্তান। বন্ধুঅমর পাল দ্বিতীয়বার বিয়ের পর থেকেই বাবার সঙ্গে বন্ধুপ্রকাশের দূরত্ব বাড়ে।

আরও পড়ুন – জিয়াগঞ্জ খুন : একাধিক সম্ভাবনার দরজা খোলা। কুণাল ঘোষের কলম।

সূত্রের খবর, সম্পত্তি সংক্রান্ত মামলাতেও জড়িয়েছিলেন মৃত শিক্ষক। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই বন্ধুপ্রকাশদের পারিবারিক বন্ধু শৌভিক বণিককে আটক করেছে পুলিশ। চলছে ম্যারাথন জেরা।

তদন্তে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে সিআইডি। সুপারি কিলার দিয়ে হত্যার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

আরও পড়ুন – রানাঘাটে খুন, নিহতের রাজনৈতিক পরিচয় নিয়ে দড়ি টানাটানি

Related articles

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...