Saturday, April 11, 2026

চিন-ভারত কূটনৈতিক সম্পর্কের 70 বছর নিয়ে কী বললেন শি?

Date:

Share post:

সামনের বছরই চিন-ভারত কূটনৈতিক সম্পর্কের 70 বছর পূর্তি হবে। এই উপলক্ষ্যে ভারত সরকারের কাছে দুদেশের সাংস্কৃতিক যোগাযোগ আরও বাড়ানোর আবেদন জানিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। চিনের সংবাদসংস্থা সিনহুয়া শি-এর বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, ভারতের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কূটনৈতিক সম্পর্কের এই বর্ষপূর্তি উদযাপন করতে চায় বেজিং। সেজন্য দুদেশের মানুষের মধ্যে সামাজিক-সাংস্কৃতিক যোগাযোগের পরিসর আরও বাড়াতে আগ্রহী চিন। প্রাচীনকাল থেকেই দুদেশের মধ্যে সমুদ্র বাণিজ্য ও আধ্যাত্মিক যোগাযোগের সূত্রে সম্পর্ক কত গভীর ছিল তা মোদি ও শি-র কথায় বারবার উঠে এসেছে। বর্তমানে দুদেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে চিনা ও ভারতীয় নাগরিকদের সাংস্কৃতিক বিনিময় যে অন্যতম যোগসূত্র হতে পারে সে বিষয়ে সহমত দুই রাষ্ট্রপ্রধানই। শি বলেছেন, এশিয়ার সভ্যতার বিকাশে চিন ও ভারত দুদেশেরই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। দুদেশের মধ্যে সম্পর্ক দৃঢ় হলে তা আরও উজ্জ্বল হবে।

আরও পড়ুন – মোদির সঙ্গে বসে দক্ষিণী পদ খেলেও পাকিস্তানকেই 300 ট্যাঙ্ক দিচ্ছেন জিনপিং

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...