Thursday, June 11, 2026

দলের কাজে গতি আনতে 15 অক্টোবর জরুরি বৈঠক ডাকলেন তৃণমূলনেত্রী

Date:

Share post:

পুজোর ছুটি শেষ। তাই এবার দলের কাজে গতি আনতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক বৈঠকের ডাক দিয়েছেন। আগামী 15 অক্টোবর, মঙ্গলবার বেলা 3টের সময় তৃণমূল ভবনে এই বৈঠক হবে। বৈঠকে দলের জেলা, ব্লক ও টাউন সভাপতিদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের কর্তব্যও স্থির করে দিতে পারেন তৃণমূলনেত্রী। পুজোয় একাধিকবার তিনি দলের নেতা-কর্মীদের সামাজিক জনসংযোগে জোর দিতে বলেছিলেন। পুজো শেষে এখন প্রত্যক্ষ রাজনৈতিক কর্মসূচিতে ফেরার সময়।

সূত্রের খবর,দিদিকে বলো-র পরবর্তী ধাপ, বিজেপির ‘অপপ্রচারের’ রাজনৈতিক মোকাবিলা ইত্যাদি নিয়েই দলকে নির্দেশ দিতে পারেন তৃণমূলনেত্রী।একইসঙ্গে আর্থিক মন্দা, কেন্দ্রের বিলগ্নিকরণ নীতির মতো বিষয় নিয়েও আলোচনার সম্ভাবনা প্রবল। পুজোর মধ্যেই বিজেপি কয়েকটি খুনের ঘটনাকে ‘রাজনৈতিক হত্যা’ বলে প্রচার শুরু করছে। বিশেষ করে জিয়াগঞ্জের ঘটনা নিয়ে রাজ্য বিজেপি 15 তারিখই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে দরবার করার সময় চেয়েছে। অন্য দিকে রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বিতর্ক জুড়ে দিয়েছেন উৎসবের মাঝেই। এই অবস্থায় বিজেপির ‘অপপ্রচারের’ বিরুদ্ধে দলকে রাজনৈতিক মোকাবিলার পথ দেখাতে পারেন তৃণমূলনেত্রী। আসন্ন পুর-ভোটের কথা মাথায় রেখে ঘর গোছানোর বার্তাও দিতে পারেন তৃণমূলনেত্রী।

Related articles

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...