Saturday, June 27, 2026

এতো প্রাণী থাকতে পেঁচা কেন মা লক্ষ্মীর বাহন জানেন?

Date:

Share post:

পেঁচা নিশাচর পাখি। দেবী লক্ষ্মীর বাহন হচ্ছে লক্ষ্মীপেঁচা। লক্ষ্মী হলো ধন-সম্পদ ও সৌভাগ্যের দেবী। তাই অনেক গৃহস্থ ঘরে লক্ষ্মীপেঁচা ঢুকলে যেন উড়ে না যায় সে চেষ্টা করেন। তাঁদের বিশ্বাস, ঘরে লক্ষ্মীপেঁচা থাকলে ধন-সম্পদে পূর্ণ হবে। কিন্তু এত পশু পাখি থাকতে কেন পেঁচাই মা লক্ষ্মীর বাহন?

শাস্ত্রকাররা বলছেন, পেঁচা নিজেকে গোপন রাখতে ভালোবাসে। একইভাবে জাগতিক বস্তু থেকে সাধন-সম্পদ রক্ষা করতে হয়। না হলে অচিরে নষ্ট হয়ে যায়। পেঁচাকে তাই অনেকাংশে রূপক হিসেবে দেখানো হয়েছে।

পন্ডিতদের মতে, যিনি লক্ষ্মীর সত্ত্বগুণ ঐশ্বর্য, অর্থাত্‍ সত্য, প্রেম, পবিত্রতা, তপস্যা, ক্ষমা, সেবাভাব, তিতিক্ষা পেতে চান, তাঁকে পেচক-ধর্ম পালন করতে হবে। অর্থাৎ, জাগতিক বস্তু থেকে একটু দূরে থেকে নির্জনে এই যোগৈস্বর্য ও সাধন-সম্পদ রক্ষা করতে হয়। নইলে অচিরে তা নষ্ট হয়ে যায়।

এদিকে পেঁচা যদি দিনের বেলায় বের হয়, তখন অন্যান্য পাখিরা তাকে তাড়া করে। গভীর বনে অতি সঙ্গোপনেই পেঁচা বাস করে। সহজে দেখা যায় না। তেমনই পূর্ণতা লাভ না করা পর্যন্ত জাগতিক বিষয়রূপ ব্যক্তি ও বস্তু সব দৈবসম্পদ খেয়ে ফেলে। অপর দিকে জাগতিক ধন, ঐশ্বর্য, মান, যশ যে পায় তাকেও পেঁচার মতো দিন-কানা হয়ে থাকতে হয়।

হিন্দুশাস্ত্র মতে, কোজাগরী পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ধনধান্যে ভরিয়ে দিতে ভক্ত গৃহে পূজা নিতে আসেন। প্রাচীনকাল থেকেই হিন্দু রাজা-মহারাজা, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গৃহস্থ অব্দি সবাই লক্ষ্মী দেবীকে পূজা দিয়ে আসছেন। বাঙালি হিন্দু বিশ্বাসে লক্ষ্মীদেবী দ্বিভুজা। আর তার বাহন পেঁচা।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...