Friday, June 26, 2026

দেশের অবস্থা খুবই টালমাটাল, নোবেল পেয়ে বললেন অভিজিৎ

Date:

Share post:

ভারতের অর্থনীতির অবস্থা খুব ভাল নয়। টলমলে অবস্থা। নোবেল পাওয়ার পর প্রতিক্রিয়া বাংলার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের। আমেরিকা থেকে বললেন, ভাবতেই পারিনি। অপ্রত্যাশিত। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ফোন আসছে একের পর এক। বন্ধুরাই জানাল। দারুন অনুভূতি। আমাদের কাজের স্বীকৃতি।

নব্বই দশকের শেষ দিক থেকে আমরা কাজ শুরু করি। অর্থনৈতিক সমস্যা সমাধানে কোনও একটি তত্ত্বে ভরসা না করে প্রত্যেকটি সমস্যার আলাদা আলাদা করে সমাধান করা। ‘পুওর ইকনমি’ বইতে অনেকটা সেই কথাই বলা হয়েছে। তবে এত তাড়াতাড়ি পাব ভাবিনি। কারন অনেকে অর্থনীতিবিদ রয়েছেন, যাঁরা অনেক কাজ করছেন, অনেক দিন ধরে কাজ করছেন তাঁরা পাবেন বলেই আশা করেছিলাম। আমার সবে তো ৫৮ বয়স।

আপনার শিক্ষক তো অমর্ত্য সেন। কথা হল নোবেল পাওয়ার পর? না, কথা হয়নি। তবে ওনার সঙ্গে প্রায়ই কথা হয়। আসলে উনি তো আমাদের সাবজেক্টে একটা স্তম্ভ। উনি পাশে থাকা মানেই অনেক কিছুর দিক নির্দেশ করা। হ্যাঁ একটু আনন্দ তো হচ্ছেই। স্যারের পর দ্বিতীয় বাঙালি হিসাবে নোবেল পেলাম।

নোবেল পাওয়ায় কাজের সুবিধা হবে কতখানি? সেভাবে সুবিধা কী হবে বলা মুশকিল। তবে আসলে এই ছাপটা থাকলে অনেকে এগিয়ে আসে। দারিদ্র‍্য দূরীকরণ এখন পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা। অনেক সময়েই ভোটের জন্য, জনপ্রিয়তা পেতে, পপুলিস্ট হতে চায়। কিন্তু ভারতের মতো দেশে পরিকল্পনা দরকার। সরকারি প্রকল্পে লক্ষ্য রাখা উচিত কীভাবে সর্বাধিক মানুষ উপকৃত হয়।

দেশে ফিরবেন এ মাসের শেষেই। আসতে পারেন কলকাতায়। কী খাবেন? পোস্ত-ভাত ভালবাসি, হেসে ফেললেন নোবেলজয়ী।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...