Wednesday, June 17, 2026

“অসাধারণ অনুভূতি”! বোর্ড সভাপতি মনোনীত হওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সৌরভের

Date:

Share post:

রবিবার দিনভর অনেক নাটকের পর রাতের দিকে সিদ্ধান্ত হ্য়, সর্বসম্মতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদে আসীন হবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেইমতো মনোনয়ন জমা দিয়েছেন তিনি। BCCI-এর নতুন সভাপতির আসনে বসা এখন শুধু আনুষ্ঠানিকতার  অপেক্ষা সৌরভের জন্য। আগামী ২৩ অক্টোবর থেকে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী বোর্ডের শীর্ষ পদে বসবেন বাংলার মহারাজ।

বোর্ড প্রেসিডেন্ট মনোনীত হওয়ার পর তার  সর্বপ্রথম প্রতিক্রিয়াতে সৌরভ জানান, দেশের ক্রিকেট বোর্ডের প্রধান হওয়া একটা “অসাধারণ অনুভূতি”!

একটা সময় বেটিংয়ে জর্জরিত ভারতীয় ক্রিকেটকে বের করে এনেছিলেন অধিনায়ক সৌরভ। এবার দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের হাতে থাকা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের দায়িত্বে মহারাজ। তার হাত ধরে নতুন করে পথ চলা শুরু হবে বিসিসিআই-এর।

এদিন সৌরভ জানান, “এটা অবশ্যই এটা দারুণ অনুভূতি। আমি দেশের হয়ে খেলেছি, দেশকে নেতৃত্ব দিয়েছি। এবং এমন একটা সময়ে আমি বিসিসিআই-এর দায়িত্ব নিচ্ছি, যখন দেখা যাচ্ছে শেষ তিন বছরে খুব একটা ভালো অবস্থায় নেই বিসিসিআই। বোর্ডের ভাবমূর্তি খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার আমার কাছে একটা দারুণ সুযোগ এসেছে, ভাল কিছু করার।”

আরও পড়ুন-বিশেষ রেশন কার্ডে ছাড় মিলতে পারে শপিংমলেও

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...