Sunday, April 5, 2026

দেব-শুভশ্রী আফ্রিকার এপ্রান্তে- ওপ্রান্তে

Date:

Share post:

একসময় না কি প্রেম ছিল দুজনের। যদিও সে কথা স্বীকার করেননি তাঁরা। বারবার পরস্পরকে ভালো বন্ধু হিসেবে সবার সামনে দেখিয়েছেন দেব এবং শুভশ্রী। কিন্তু সে সব এখন অতীত। রাজ চক্রবর্তীকে বিয়ে করে শুভশ্রী এখন ঘোরতর সংসারী। ‘পরিণীতা’-র সাফল্যের পরে সেলেব দম্পতি এখন ব্যস্ত ‘ধর্মযুদ্ধ’-এর শুটিং নিয়ে। তার মাঝে ছুটি নিয়ে তাঁরা উড়ে গিয়েছেন আফ্রিকা। কেনিয়ার অভয়ারণ্যে ঘুরে বেড়াচ্ছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় এখন তাঁদের জঙ্গল সাফারির ছবির ছড়াছড়ি। কখনও দেখা যাচ্ছে শুভশ্রীর গাড়ির চাকায় এসে মুখ রাখছে সিংহী। কখনও আবার সিংহ দম্পতির পাশ দিয়ে হুডখোলা গাড়িতে ছুটে চলেছেন তাঁরা। ইনস্টাগ্রামে রাজ-শুভশ্রীর পেজ ভরে উঠছে সে সব অ্যাডভেঞ্চারের ছবিতে।

আফ্রিকা মহাদেশের আর এক প্রান্তে বান্ধবী রুক্মিণী মৈত্রকে নিয়ে সময় কাটাচ্ছেন অভিনেতা-সাংসদ দেব। ‘পাসওয়ার্ড’-এর পরে এখন তারা সাউথ আফ্রিকায়। অ্যাডভেঞ্চারে পিছিয়ে নেই এই যুগলও। ইনস্টাগ্রামে জিরাফের সঙ্গে ছবি পোস্ট করে রুক্মিণী জানাচ্ছেন, এতদিনে তার উচ্চতার কাউকে পাওয়া গেল।

এর আগেও মালদ্বীপ সহ বিভিন্ন জায়গায় রুক্মিণীকে নিয়ে ছুটি কাটিয়েছেন দেব। তবে এবারের এই জঙ্গল সাফারি তাঁকে ‘চাঁদের পাহাড়’-এর কথা মনে করিয়ে দিচ্ছে। বারবার সে কথা নিজের ইনস্টা পেজে ছবি পোস্ট করে জানাচ্ছেন দেব। সম্পর্ক বইছে নিজেদের খাতে, তাও দেব-শুভশ্রী এখন জঙ্গল সাফারিতে।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...