Tuesday, March 3, 2026

দিলীপ বললেন ছক্কা মারুন সৌরভ, প্রাক্তনরা উচ্ছ্বসিত

Date:

Share post:

প্রাতঃভ্রমণ আর জনসংযোগে বেরিয়ে সোমবার সল্টলেকে সৌরভে মাতোয়ারা বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ট্র‍্যাকস্যুট আর স্পোর্টস কেডসে দিলীপ ঘোষ বলেন, এটা তো গর্বের বিষয়। বাংলার বাঙালি বোর্ডের শীর্ষে। সৌরভ যেভাবে হেলায় ছক্কা মারতেন, সেভাবে বোর্ডের সব নেতিবাচক দিক সরিয়ে ফেলবেন আশা করি। ওঁকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আশা করছি বাংলার ক্রিকেটেও আরও অনেক উন্নতি হবে। সৌরভের সহ খেলোয়াড়, রাজ্যের মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা বলেন, এতদিন বাংলা নিয়ে ব্যস্ত থাকতেন, এবার দেশের ক্রিকেট তাঁর হাতে। ভাল হতে বাধ্য। বাংলার প্রাক্তন অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলেন, এত ঝামেলার মাঝে মহারাজ বাংলা ক্রিকেটের প্রশাসন যেভাবে চালিয়ে গিয়েছে, তাতে ভারতীয় বোর্ড চালাতে সুবিধা হবে। আমি মনে করি বোর্ডে খোলনলচে বদলে যাবে। প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ী বলেন, জানি, দাদা সফল হবে।

spot_img

Related articles

রঙের উৎসব জাত-ভাষা-ধর্ম দেখে না, দোলের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির বার্তা অভিষেকের

দোল-হোলি মানেই রঙের উৎসব। আর রং জাতপাত-ধর্ম-ভাষা কোনও কিছুতেই থেমে থাকে না। এই বিশেষ দিনে সকলকে দোল ও...

সর্বনিম্ন তাপমাত্রা পতনেও কমছে না গরম, দোলের সকালে বাড়ছে রোদের তেজ

বসন্তের রঙিন উৎসবে ধাক্কায় পারদ নামলো পাঁচ ডিগ্রি, কিন্তু গরম কমলো কি? আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...

শান্তির হোলি-দোল আনুক মানুষের পবিত্র সম্প্রীতি: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দোল বসন্তের উৎসব। শিমুল-পলাশের প্রকৃতিও রঙিন হয়ে ওঠে। গাছপালা রঙিন হয়ে ওঠে, নতুন ফুল ফোটে, নতুন পাতা আসে।...

পার্কস্ট্রিটে ভেঙে পড়ল ১৫০ বছরের পুরনো বাড়ি! আতঙ্কিত স্থানীয়রা  

ভেঙে পড়ল পার্কস্ট্রিটের ১৫০ বছরের পুরনো বাড়ি। বাড়ি ফাঁকা থাকার দরুণ বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।...