Wednesday, June 17, 2026

স্ত্রীর সামনে স্বামীকে নিয়ে গেল বাঘ

Date:

Share post:

সুন্দরবন। স্ত্রীকে নিয়ে সত্যদাসপুর থেকে আড়াই ঘন্টা জলপথে কাঁকড়া ধরতে গেছিলেন বাসুদেব ভুঁইঞা, তাঁর স্ত্রীসহ আরও দুজন। জলে কুমীর। ডাঙায় বাঘ। ভোর থেকে কাঁকড়া ধরা। নৌকোতে রাতযাপন। দিন কতক না থাকলে সামান্য কটা টাকাও দেবে না ঠিকাদার। এটাই জীবন। সকালে শৌচকর্ম করতে পাড় থেকে একটু উঠে জঙ্গলের ভিতরে গিয়েছিলেন তিনজন। সরস্বতীর সামনেই স্বামী বাসুদেবের ঘাড়ে ঝাঁপিয়ে টেনে নিয়ে গেছে বাঘ। বাধাহীনভাবে। কে দেবে বাধা? বাঘ নাকি বেশ বড়। এসব ক্ষেত্রে যা হয়, কুশপুতুল পুড়িয়ে শেষকৃত্য। তাই হয়েছে। বাসুদেবের বাড়িতে আছে বিধবা মা, স্ত্রী, আট বছরের মেয়ে, তিন ছোট ছেলে। স্বামী স্ত্রী বেরোতেন রোজগারে। এবার আট বছরের মেয়ে রোতনিকে নিয়ে আবার জঙ্গলেই যেতে হবে সরস্বতীকে। আর হ্যাঁ, ক্ষতিপূরণের বালাই নেই। কারণ রোজগারের ব্যবস্থা দিতে না পারলেও এভাবে জঙ্গলে যাওয়াটা সরকারি বাবুদের খাতায় বেআইনি।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...