Saturday, April 18, 2026

রেল প্রতারণা মামলায় ফের থানায় হাজিরা মুকুলের

Date:

Share post:

রেল প্রতারণা মামলায় ফের থানায় হাজিরা দিলেন বিজেপি নেতা মুকুল রায়। সোমবার দুপুরে ঠাকুরপুকুর থানায় যান তিনি। হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশ অনুযায়ী, ৫ নভেম্বর পর্যন্ত মুকুল রায়কে গ্রেফতার করা যাবে না। কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করতে পারে পুলিশ। সেই মতো ৯ অক্টোবরে বিজেপি নেতাকে সরশুনা থানায় তলব করা হয়। সোমবার, তাঁকে যেতে বলা হয় ঠাকুর পুকুর থানায়। এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা দিলেন মুকুল।

রেলের কমিটিতে জায়গা পাইয়ে দেওয়ার নামে মোট ৪০ লক্ষ টাকা তোলার অভিযোগ ওঠে বিজেপির শ্রমিক সংগঠনের সভাপতি বাবান ঘোষের বিরুদ্ধে। ২১ অগাস্ট সরশুনা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। প্রতারিত ব্যবসায়ী অভিযোগ করেন, বিজেপি নেতা মুকুল রায়ের নাম করেই দফায় দফায় তোলা তুলেছেন শ্রমিক সংগঠনের সভাপতি। যদিও, বিজেপির অভিযোগ, মুকুল রায়কে বদনাম করতেই তাঁর নাম জড়ানো হয়েছে। এর পিছনে তৃণমূলের মদত রয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের।

আরও পড়ুন – মুকুলকে ফের তলবের তোড়জোড় সিবিআইতে

Related articles

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...

ভোটের বাংলায় চড়বে পারদ বাড়বে গরম, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় 

শনিবারের সকাল থেকে অস্বস্তিকর গরম(Hot & Humid condition) দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) থেকে জারি...

IPL: টানা হারের জের, নাইটদের নতুন কোচের নাম প্রকাশ্যে!

টানা ছয় ম্যাচে জয়হীন কেকেআর(KKR)। কোচ অভিষেক নায়ারের(Abhisek nayar) রণনীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে নাইটদের...

নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে সিপিএম-এ গিয়ে পার্টি অফিস দখল ডোমকলে! গুরুত্ব দিচ্ছে না শাসকদল

নির্বাচনের আগে শুধু দলবদল নয়, বদল হল পার্টি অফিসও। শুক্রবার ডোমকল পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল (TMC) ছেড়ে...