Friday, June 19, 2026

IPL: টানা হারের জের, নাইটদের নতুন কোচের নাম প্রকাশ্যে!

Date:

Share post:

টানা ছয় ম্যাচে জয়হীন কেকেআর(KKR)। কোচ অভিষেক নায়ারের(Abhisek nayar) রণনীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে নাইটদের দলে কোচ বদলের গুঞ্জন। মরশুমের মাঝপথেই কোচ বদলের ইঙ্গিত পাওয়া গেল।

অভিষেক নায়ারের (Abhisek nayar)চাকরি যাওয়ার সম্ভাবনা উস্কে দিলেন কেভিন পিটারসেন। শুক্রবার ম্যাচ চলাকালীনই তিনি নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন এই নিয়ে। সেখানে লেখেন, ‘বাজ (ব্রেন্ডন) ম্যাকালামই আগামী মরশুমে কেকেআরের কোচ হবেন। এই ট্যুইটটা বুকমার্ক করে রাখুন।’

কিন্তু ম্যাকালামের নাম করলেন পিটারসন, আসলে ম্যাকালামের সঙ্গে কেকেআরে যোগ রয়েছে। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত খেলেছিলেন এই দলের হয়েই। গড়েছিলেন একাধিক নজির। এর পরে আবার ২০১২ ও ২০১৩ সালে ফেরেন টিমে। তাঁর কোচিংয়ের অভিজ্ঞতা আছে। ইংল্যান্ডের কোচ হিসেবে বাজ বলে আমদানি করেছিলেন। ২০২৭ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি আছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যর্থতার জন্য তাঁকে সরানোর দাবি উঠেছে।

Related articles

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...