Monday, April 13, 2026

নোবেলের ১১৮ বছরের ইতিহাসে অভিজিৎ-এস্থার ষষ্ঠ স্বামী-স্ত্রী জুটি

Date:

Share post:

স্বামী-স্ত্রীর একসঙ্গে নোবেলপ্রাপ্তি নোবেল ইতিহাসে কিছুটা বিরল বইকি। তবে এ বছর সত্যিই ব্যতিক্রম। মেডিসিনে অর্থাৎ চিকিৎসাশাস্ত্রেও স্বামী-স্ত্রী নোবেল পেয়েছেন। অভিজিৎ-এস্থা তাই বছরের দ্বিতীয় কাপল। তবে নোবেলের ১১৮ বছরের ইতিহাসে এই ঘটনা বিরলতম।

স্বামী-স্ত্রী একসঙ্গে প্রথম নোবেল পান মারি কুরি ও পিয়েরে কুরি। বিজ্ঞানে পোলোনিয়ান আর রেডিয়াম আবিষ্কার তাঁদের হাত দিয়েই। সেটা ১৯০৩ সাল। আর মেরি হলেন প্রথম মহিলা নোবেল বিজেতা। কুরি পরিবারকে সকলে নোবেল পরিবার বলেই ডাকতেন। কারন, কুরি-কন্যা ইরেনে জোলিওট কুরি আর তার স্বামী ফ্রেড্রিরিখ জোলিওট ১৯৩৫ সালে নোবেল পেলেন একসঙ্গে। তাঁরাও বিজ্ঞানে পেলেন পৃথিবী সেরা পুরস্কার। তাঁদের পুরস্কারপ্রাপ্তির বিষয় ছিল নিউ রেডিও অ্যাক্টিভ আইসোটপস। তবে নোবেলের ইতিহাসে মা-মেয়ের প্রাপ্তি সেই প্রথম এবং শেষ।

জার্টি থেরেসা কোরি তৃতীয় মহিলা হিসাবে নোবেল পেলেন ১৯৪৭ সালে। আর প্রথম মহিলা যিনি পেলেন মেডিসিনে এই পুরস্কার। ফিজিওলজিতে স্বামী কার্ল ফার্দিনান্দ কোরির সঙ্গে নোবেল জয়। বিষয় ক্যটালিটিক কনভারসন অফ গ্লাইসোজেন।

একসঙ্গে না পেলেও সুইডেনের সমাজতাত্ত্বিক রাজনীতিবিদ আলভা মিরডাল ও তাঁর স্বামী গুনার মিরডাল নোবেল পেয়েছিলেন। ১৯৮২ সালে গুনার পান নোবেলে শান্তি পুরস্কার। আর ১৯৭৪ সালে আলভা পান অর্থনীতিতে নোবেল।

আর এ বছর ২০১৯-এ মাত্র কয়েক দিন আগেই নোবেল ঘোষণায় নাম উঠে এসেছে নরওয়ের দম্পতি মেরি ব্রিট মোজার ও এডওয়ার্ড মোজার। তাঁরাও পেয়েছেন মেডিসিনে। সঙ্গে ছিলেন আর এক বিজ্ঞানী জন ও কিফি। তাঁদের আবিষ্কার মানুষের মস্তিষ্কে জিপিএস। যেটা নেভিগেটারের কাজ করে। ভবিষ্যতে অ্যালঝাইমার রোগ সারাতে যা কাজে দেবেবলে আশা।

এবং অর্থনীতিতে অভিজিৎ, এস্থার আর ক্রেমার। অভিজিৎ-এস্থা স্বামী স্ত্রী। তবে এস্থা অভিজিতের দ্বিতীয় স্ত্রী। ২০১৫ সালে অভিজিতের বিবাহ বিচ্ছেদের পর এস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধেন।

Related articles

বাংলা বুলডোজোর-রাজনীতিতে নয়, ভালবাসার নীতিতে বিশ্বাসী: যোগীকে ধুয়ে দিলেন মমতা  

ভোট প্রচারে এসে উত্তরপ্রদেশের বুলডোজার নীতি বাংলায় চালুর হুমকি দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রবিবার তাঁর...

পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোটদান শুরু হতেই বিতর্ক! এক দৃষ্টিহীন বৃদ্ধার (Disabled Voter Rights) ভোট জোর করে বিজেপিতে...

IPL: জয়ের মধ্যেই কোহলিকে নিয়ে চোটের উদ্বেগ আরসিবিতে, আশঙ্কা রোহিতকে নিয়েও

জয়ের মধ্যেই আরসিবি(RCB) শিবিরে চোটের আতঙ্ক। মুম্বই ইন্ডিয়ান্সকে(MI) হারিয়ে পেয়েছে আরসিবি। কিন্তু বিরাট কোহলির(Virat Kohli) চোট নিয়ে চিন্তিয়...

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...