Sunday, May 31, 2026

পাকিস্তানে ফের অগ্নিগর্ভ বালোচিস্তান, বিএলএ-র হামলায় মৃত ১৭ পাকসেনা

Date:

Share post:

পাক অধিকৃত কাশ্মীরে একের পর এক সন্ত্রাসবাদী কার্যকলাপে পাকিস্তান যখন ভারতের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে, তখন নিজেদের ঘর সামলাতে না পেরে চরম বিপাকে পড়েছে ইসলামাবাদ। পহেলগাঁওয়ে ভারতীয় সেনা ও নাগরিকদের উপর সন্ত্রাসী হামলার পরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে বালোচিস্তান।

শুক্রবার রাতে বালোচ লিবারেশন আর্মির (বিএলএ) আত্মঘোষিত স্বাধীনতাকামী যোদ্ধারা ভয়াবহ আইডি বিস্ফোরণে উড়িয়ে দেয় পাক সেনাবাহিনীর একটি ট্রাক। ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত ১০ পাকসেনা। রিমোট কন্ট্রোলে চালানো এই অপারেশনের দায় স্বীকার করেছে বিএলএ। সংগঠনের মুখপাত্র জিয়াঁদ বালোচ হুঁশিয়ারি দিয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে এমন আরও ভয়াবহ অপারেশন হবে আগামী দিনে।

এর আগের দিন, বৃহস্পতিবারও বালোচিস্তানের জামুরান, কুলওয়া এবং কালাত জেলায় পরপর হামলা চালিয়েছিল বালোচ বিদ্রোহীরা। সেখানে মৃত্যু হয় ৭ পাকসেনার, গুরুতর জখম আরও ৪ জন। কিছু এলাকায় সেনাবাহিনীর সিকিউরিটি পোস্টও দখলে নেয় বিদ্রোহীরা।

বিএলএ-র তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘স্বাধীনতা সংগ্রামের পথ থেকে একচুলও সরব না। শত্রুর বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই চলবে।’’ সাম্প্রতিক এই ঘটনার পর পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে।

আরও পড়ুন – শুরু হচ্ছে দুর্গাপুর ব্যারেজে পূর্ণাঙ্গ সংস্কারের কাজ, পণ্যবাহী গাড়ির জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...

পথ অবরোধ করে প্রতিবাদ-আন্দোলনের ‘অপরাধে’ ধৃত অসিত মজুমদার-সহ ১১

সোনারপুরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার প্রতিবাদে পথ অবরোধের ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন...

ISL-র রোডম্যাপ নিয়ে অনিশ্চয়তা, CFL-র জন্য দল সাজাচ্ছে মোহন-ইস্ট

সোমবার থেকে নতুন মরশুম শুরু হচ্ছে ভারতীয় ফুটবলে। কিন্ত ফেডারেশন(AIFF) এখনও রোড ম্যাপ জানাতে পারেনি, এতে সমস্যায় পড়েছে...

দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল, প্রাক-বর্ষার বৃষ্টি পাহাড়ে!

মাঝে দুদিন স্বস্তি দিয়ে রবিবার থেকে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতা। জুন মাসের পয়লা তারিখ থেকে দক্ষিণবঙ্গে গরম বাড়বে, জানিয়ে...