Sunday, June 21, 2026

জগন্নাথদেবের আগমন ঘিরে উৎসবের রঙ! সানাইয়ে মুখর দিঘার মন্দির চত্বর, চলছে যজ্ঞ

Date:

Share post:

তিনি জগতের নাথ, জগন্নাথ। আর তাঁর আগমনকে কেন্দ্র করে সেজে উঠেছে সমুদ্র শহর দিঘা। সমুদ্র পাড়ের শান্ত পরিবেশে যেন ধ্বনিত হচ্ছে মাঙ্গলিক সানাইয়ের সুর। শনিবার দুপুর হতেই জগন্নাথ মন্দির চত্বরে শুরু হয়েছে বিশেষ যজ্ঞ, রাজ্যজুড়ে বইছে এক অনন্য ভক্তিভাব।

মন্দির থেকে ওল্ড দিঘা পর্যন্ত গাছে গাছে টাঙানো হয়েছে কয়েকশো মাইক, বাজছে রাজ্য সঙ্গীত ও সানাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আচার-অনুষ্ঠানের দায়িত্ব দিয়েছেন পুরীর রাজেশ দৈত্যাপতি ও ইসকন কর্তা রাধারমন দাসকে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এক কোটি মন্ত্রে যজ্ঞের ধারা চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত।

এই পুরো সময় ধরে দফায় দফায় চলছে গ্রহ-নক্ষত্র পুজো ও শান্তিযজ্ঞ। মন্দিরের সামনে নির্মিত হচ্ছে ‘চৈতন্য দ্বার’, চলছে রাতদিন সিফটিং ডিউটিতে কাজ। চন্দননগর থেকে আনা রংবাহারি আলোয় সাজানো হয়েছে গোটা দিঘা শহর। আলোয় ফুটে উঠেছে জগন্নাথ ও গৌরাঙ্গ দেবের চিত্র। ২৯ এপ্রিল শেষ যজ্ঞের পর প্রভুকে শয়নে পাঠানো হবে। অক্ষয় তৃতীয়ায় অনুষ্ঠিত হবে প্রাণপ্রতিষ্ঠা ও অভিষেক। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে সাজানো হবে নতুন বস্ত্রে, দেওয়া হবে ৫৬ ভোগ—যার মধ্যে থাকবে গজা, খাজা, প্যাড়া এবং নানা তরি-তরকারি। প্রতিদিন তিনবার ভোগ অর্পণ হবে প্রভুর উদ্দেশ্যে।

ইসকনের সহ-সভাপতি রাধারমন দাস জানান, “৬০ জন ভক্ত বিভিন্ন শাখা থেকে এসে কাজ করছেন মাঙ্গলিক আচার পালনে। এই মন্দির চোখে না দেখলে বোঝা যাবে না, কতটা বিশাল এবং অপূর্ব।”প্রভু জগন্নাথের এই শুভ আগমন যেন রূপ নিচ্ছে এক মহোৎসবে, যার সাক্ষী থাকতে প্রস্তুত গোটা দিঘা।

আরও পড়ুন – পাকিস্তানে ফের অগ্নিগর্ভ বালোচিস্তান, বিএলএ-র হামলায় মৃত ১৭ পাকসেনা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...