Sunday, May 31, 2026

গরমে জলসংকট রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

Date:

Share post:

গ্রীষ্মের শুরুতেই রাজ্যের বিভিন্ন জেলায় মাটির তলার জলস্তর দ্রুত নামতে শুরু করেছে। এই পরিস্থিতিতে পানীয় জলের সংকট যেন না দেখা দেয়, সেজন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে রাজ্য সরকার।

জঙ্গলমহল-সহ একাধিক জেলার জেলাশাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। প্রশাসনিক সূত্রে খবর, মানুষকে পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে রাজ্যের ‘জল স্বপ্ন’ প্রকল্পের কাজকে আরও দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পানীয় জলের সমস্যা হতে পারে এমন অঞ্চলগুলির তালিকাও ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। ওইসব এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের সহায়তায় অতিরিক্ত পানীয় জলের ট্যাঙ্ক পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও, রাজ্যের বিভিন্ন প্রান্তে যেসব পানীয় জলের কল দীর্ঘদিন ধরে অকেজো হয়ে রয়েছে, সেগুলিকে দ্রুত মেরামতের জন্য পঞ্চায়েত, জনস্বাস্থ্য কারিগরি এবং নগরোন্নয়ন দফতরের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। রাজ্য সরকারের এই পদক্ষেপে স্বস্তি পেয়েছে বহু জলসঙ্কটে ভোগা এলাকা। সময়মতো এই ব্যবস্থাগুলি বাস্তবায়িত হলে এবারের গরমে রাজ্যে জলসংকট অনেকটাই ঠেকানো যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন – জগন্নাথদেবের আগমন ঘিরে উৎসবের রঙ! সানাইয়ে মুখর দিঘার মন্দির চত্বর, চলছে যজ্ঞ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গল্ফগ্রিনের ফ্ল্যাট থেকে প্রেমিক-প্রেমিকার দেহ উদ্ধার, পুলিশের নজরে ২ অভিযুক্ত

দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন (Golf Green in South Kolkata) এলাকার একটি ফ্ল্যাট থেকে এক যুবক ও তাঁর বান্ধবীর দেহ...

হামলার জন্য বিজেপিকে দায়ী করে বিরোধী ঐক্যের বার্তা অভিষেকের! পাশে থাকার জন্য INDIA-র শরিকদের ধন্যবাদ

সোনারপুরে (Sonarpur) ভোট-পরবর্তী হিংসায় মৃত তৃণমূল (TMC) কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বেনজির আক্রমণের মুখে পড়েন ডায়মন্ড...

জনপ্রতিনিধিদের নিরাপত্তা কোথায়? আক্রান্ত কল্যাণকে দেখতে গেলেন দলনেত্রী

গতকাল অভিষেকের (Abhisekh Banerjee) পর রবিবার চণ্ডীতলায় হামলা লোকসভার তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) উপর। রক্তাক্ত...

বিক্রমই ‘তারকাটা’ প্রযোজক, রবিবাসরীয় ভিডিও পোস্টে জানালেন অভিনেতা নিজেই 

দুদিন আগে বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলেন জি ফাইভের 'তারকাটা' (Taarkata) সিরিজের প্রযোজনা থেকে নিজের নাম সরিয়ে নিচ্ছেন অভিনেতা...