Sunday, June 14, 2026

কেরিয়ার বাঁচানোর জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেবে জুনিয়র ডাক্তাররা 

Date:

Share post:

কেরিয়ার রক্ষার লড়াইয়ে পাশে থাকার জন্য বিশিষ্ট আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা জানাবে জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন (জেডিএ)। আগামীকাল, রবিবার উত্তর কলকাতার এক প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে জেডিএ-র প্রথম রাজ্য কমিটির বৈঠক। বৈঠকে রাজ্যের প্রায় ৯০ জন জুনিয়র চিকিৎসক প্রতিনিধি উপস্থিত থাকবেন।

আরজি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে গঠিত হয়েছিল জেডিএ। সংগঠনের তরফে জানানো হয়েছে, সেই সংকটময় সময়ে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে যাঁরা আইনত সাহায্য করেছেন, তাঁদের মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আইনজীবী রাহুল ও অয়ন চক্রবর্তীকেও সংবর্ধনা দেওয়া হবে।

জেডিএ-র পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানানো হবে। সংগঠনের মতে, একটি বৃহত্তর চক্রান্তের মাধ্যমে জুনিয়র ডাক্তারদের কেরিয়ার নষ্ট করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। এমনকি তাঁদের পড়াশোনা বন্ধ করে দেওয়ারও চেষ্টা হয়। সেই সময়েই কিছু আইনজীবী এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামেন।

এদিনের বৈঠকে শুধুমাত্র সংবর্ধনাই নয়, জুনিয়র ডাক্তারদের ভবিষ্যৎ কর্মকৌশল নিয়েও আলোচনা হবে। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সভানেত্রী ডাঃ শশী পাঁজা বিশেষ আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকবেন। সিনিয়র ও জুনিয়র চিকিৎসকদের মধ্যে সমন্বয় রেখে কীভাবে স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন – গরমে জলসংকট রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...