Sunday, June 14, 2026

পহেলগাম হামলার তদন্তে নয়া মোড়, নজরে দুটি ভিডিও ফুটেজ

Date:

Share post:

কাশ্মীরের বেড়াতে গেলে আজকাল রিল তৈরি করা স্বাভাবিক ঘটনা। আর সেই রিলই এখন পহেলগাম (Pahalgam) জঙ্গি হামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে উঠছে। তার মধ্যে একটি রিল বানান বৈশারন উপত্যকায় পর্যটকদের ভিডিওরিল (Video reel) বানানো স্থানীয় ভিডিওগ্রাফার। অন্য ভিডিওটি উঠেছে সেই সময় জয়রাইডে থাকা এক পর্যটকের মোবাইল ক্যামেরায়। এই দুটি ভিডিও ফুটেজই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আর এর থেকেই সেই সময় ঘটা অনেক বিবরণের লিটমাস টেস্ট হয়ে যাচ্ছে।

২২ এপ্রিল পহেলগামে (Pahalgam) জঙ্গি হামলার সময় সেখানে ছিলেন স্থানীয় ভিডিওগ্রাফার। গুলি চালানো শুরু হওয়ার পরে প্রাণ বাঁচাতে একটি গাছে ওঠেন তিনি। কিন্তু সাহস হারাননি। পুরো ঘটনাটি তাঁর ক্যামেরায় রেকর্ড করেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ। খুঁটিয়ে দেখা হচ্ছে ভিডিও (Video) ফুটেজ।

এর পাশাপাশি আরো একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে। বৈশরনে জঙ্গি হামলা ঠিক আগে জিপলাইন রাইডে চড়েছিলেন এক পর্যটক। হাসিমুখে সেলফি স্টিক নিয়ে তিনি ভিডিও শুরু করেন। সেই অবস্থায় শুরু হয় জঙ্গি হামলা। অজান্তেই ঋষি ভাট নামে ওই ব্যক্তির ভিডিওয় ধরা পড়ে হাড়হিম করা হত্যাকাণ্ড। মাটি থেকে উপরে শূন্য থাকাতেই হয়ত বেঁচে গিয়েছেন তিনি। এই সব ভিডিওই আতসকাচের তলায় রাখছেন তদন্তকারীরা।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...