Wednesday, June 17, 2026

হরিয়ানার প্রচারে আজ তারকার মেলা, নিশ্চিত আকচা-আকচি

Date:

Share post:

হরিয়ানার মতো ছোট রাজ্যের ভোটেও ৪টি সভা করছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, একইদিনে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ভিন্ন জায়গায় সভা করছেন হরিয়ানায়। প্রচার শুরু করছেন রাহুল গান্ধীও। ভোট প্রচারে উত্তপ্ত হরিয়ানা। ফলে রাজনৈতিক আকচা-আকচি অবশ্যম্ভাবী। মোদি বলছেন ৩৭০ ধারার কথা, অমিত বলছেন পাকিস্তানকে উচিত শিক্ষা দেব, আর রাহুল বলছেন চাঁদে পরে যাব, আগে দরকার পেটের খাবার।

২১ অক্টোবর ৯০ বিধানসভা আসনে ভোট হরিয়ানায়। দুপুরে ফরিদাবাদের বল্লভগড়ের ৬১ নম্বর সেক্টরে সভা প্রধানমন্ত্রীর। কাল দাদরি আর থানসেরে, এবং ১৮ অক্টোবর সভা হিসারে। হরিয়ানা দখলে রাখতে মরিয়া বিজেপি আজকেই মোদির পাশাপাশি অমিত শাহকে নামিয়েছে হরিয়ানায়। তিনি আজ তিনটি সভা করবেন। প্রথম সভা তোহানায়। পরের দুটি এলনাবাদ ও নারনৌন্দে। অন্যদিকে গতকাল মহারাষ্ট্রে সভা শুরু করে আজ হরিয়ানায় সভা করবেন রাহুল গান্ধী। তাঁর সভা হরিয়ানার নুহে। ফলে আজ হরিয়ানায় তারকা সমাবেশ।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...