Tuesday, June 16, 2026

বন্ধ ২০১, নাজেহাল নিত্যযাত্রীরা

Date:

Share post:

টালা ব্রিজ বন্ধের জেরে নিমতা-নিউটাউন ২০১ রুটের ৫০ টি বাস বন্ধ। দৈনিক আনুমানিক ২৫ হাজার টাকা ক্ষতি হচ্ছে বলে অভিযোগ বাস মালিকদের। এর জেরে অনির্দিষ্টকালের জন্য এই রুটের বাস পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন জানান তাঁরা। এই দীর্ঘ বাস রুট অনেক নিত্যযাত্রীই ব্যবহার করেন। বিশেষ করে সল্টলেকের বিভিন্ন সরকারি দফতরে এই বাস ধরেই যেতেন কর্মীরা। বেলঘরিয়া থেকে শুরু করে উত্তর কলকাতা সহ বিস্তৃর্ণ অঞ্চলের মানুষ বিধাননগর ও আশাপাশের অঞ্চলে যাওয়ার জন্য এই বাসে চড়তেন।

টালা ব্রিজে বাস চলাচল বন্ধ হওয়ায়, যে রুট পরিবহন দফতর ২০১-এর জন্য স্থির করেছেন তাতে গন্তব্যে পৌঁছতে অনেক সময় লেগে যাচ্ছে। বাস মালিকদের অভিযোগ, এতে জ্বালানি খরচ বেড়েছে। কিন্তু ভাড়া বাড়ানো যাচ্ছে না। রুট বদল না করলে, বাস চালানো অসম্ভব বলে মত বাস মালিকদের। পরিবহন দফতরে দরবার করেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ তাঁদের। রুট নিয়ে দুর্নীতির অভিযোগও তোলা হয়েছে।

আরও পড়ুন – বন্ধ টালা ব্রিজ: নিত্যযাত্রীদের আশ্বস্ত করে বিকল্প রুটে নামছে বহু বাস

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...