Tuesday, June 16, 2026

BREAKING: নারদ কাণ্ডে পেলেন না জামিন, ফের জেল হেফাজত মির্জার

Date:

Share post:

নারদ কাণ্ডে জামিন পেলেন না মির্জা, ফের ১৪ দিনের জেল হেফাজত হলো আইপিএস এস এম এইচ মির্জার। মঙ্গলবার শুনানি শেষে ব্যাঙ্কশাল কোর্ট-এর সিবিআই বিশেষ আদালত তার জামিনের আবেদন খারিজ করে দেয়। ফলে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত জেলেই কাটাতে হবে মির্জাকে।

পুজোর ঠিক আগে গত ৩০ সেপ্টেম্বর আদালত মির্জাকে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। সেইমত এদিনই মির্জার মেয়াদ পূর্ণ হয়। মঙ্গলবার ফের তাকে আদালতে তোলা হয়। রুদ্ধদ্বার আদালত কক্ষে প্রায় ঘন্টাখানেকের সাওয়াল-জবাবের পর বিচারক এই রায় দেন।

আরও পড়ুন – BIG BREAKING : ফের বিস্ফোরক রাজ্যপাল, কার্নিভালের মঞ্চে তাঁকে অপমান করা হয়েছে বলে অভিযোগ ধনকড়ের

প্রসঙ্গত, এই প্রথম নারদ মামলায় কোনও অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই। গত ২৬ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদে বয়ানে অসংগতি মেলায় গ্রেফতার করা হয় সাসপেন্ডেড এই আইপিএস অফিসারকে। সেদিনই তাকে আদালতে তোলা হলে ৫ দিনের সিবিআই হেফাজত হয় মির্জার। এরই মধ্যে তাকে নিয়ে এই মামলার অন্যতম অভিযুক্ত বিজেপি নেতা মুকুল রায়ের এলগিন রোডের বাড়িতে ঘটনার পুনর্নির্মাণ করতে যায় সিবিআই। সেই সময় মির্জা ও মুকুলকে মুখোমুখি বসেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা যায়।

নারদ ভিডিয়োয় নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের হাত থেকে টাকা নিতে দেখা গিয়েছিল তাঁকে। ম্যাথুর দাবি, মুকুল রায়ের পরামর্শে মির্জা সঙ্গে দেখা করেছিলেন তিনি।

আরও পড়ুন – নারদ মামলায় মির্জার জামিনের শুনানি শেষ, অপেক্ষা রায়দানের

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...