Tuesday, June 16, 2026

খাওয়ার আগে নিয়মিত হাত পরিষ্কার করার আর্জি মমতার

Date:

Share post:

১৫ অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ মহিলা দিবস। এই উপলক্ষে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বাংলার সরকার গ্রামের মহিলাদের ক্ষমতায়ন করছে। ‘আনন্দধারা’ প্রকল্প প্রভূত সাফল্য অর্জন করেছে।

পাশাপাশি তিনি বলেন, গ্রামের মহিলাদের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে মাছের চারা, হাঁস-মুরগি-ছাগল ইত্যাদিও প্রতিপালনের জন্য দেওয়া হয়।

অন্যদিকে, আজ বিশ্ব হাত ধোয়া দিবস। সেই উপলক্ষেও একটি ট্যুইট করেন মুখ্যমন্ত্রী। বলেন, খাওয়ার আগে নিয়মিত হাত পরিষ্কার করলে, সংক্রমণের সম্ভাবনা কমে যায়। এর ফলে স্বাস্থ্যকর জীবন-যাপন করা সম্ভব। শিশুরা যাতে নিয়মিত হাত পরিষ্কার করে সেই ব্যাপারে তাদের উৎসাহিত করতে হবে।

 

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...