Wednesday, June 17, 2026

সিপিআইএম পার্টি অফিসে পুলিশি হানা

Date:

Share post:

আগরতলায় সিপিআইএমের পার্টি অফিসে পুলিশি হানা। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ উঠেছিল। 2008-09 পূর্ত দফতরের কাজের ক্ষেত্রে তিনি বাড়তি টাকা খরচ করেছেন বলে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সেই অভিযোগের প্রেক্ষিতেই সোমবার সিপিএমের দলীয় কার্যালয়ে ঢুকে তল্লাশি করে পুলিশ। কিন্তু আদালত থেকে 16 অক্টোবর পর্যন্ত বাদল চৌধুরী আগাম জামিন পাওয়ায় তাঁকে গ্রেফতার করতে পারেনি। দলীয় কার্যালয় থেকে কোনও নথি মেলেনি বলে পুলিশ সূত্রে খবর। সিপিআইএমের তরফে অভিযোগ, সার্চ ওয়ারেন্ট ছাড়াই পুলিশ তল্লাশি করতে আসে। শুধু তাই নয়, রাজনৈতিক ষড়যন্ত্রের কারণেই বাদল চৌধুরীকে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে বলে অভিযোগ সিপিআইএমের। এর প্রতিবাদে সোমবার সন্ধেয় আগরতলায় দলের পক্ষ থেকে মিছিল করা হয়।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...