Tuesday, June 16, 2026

ফের প্যারোলে মুক্তি রাম রহিমের, প্রশ্নের মুখে বিচার ব্যবস্থা

Date:

Share post:

এই নিয়ে মোট ১৬ বার! আরও একবার প্যারোলে মুক্তি পেলেন গুরমিত রাম রহিম সিং (Ram Rahim)। সূত্রের খবর, হরিয়ানার রোহতকের সুনারিয়া জেল কর্তৃপক্ষ ৩০ দিনের জন্য প্যারোলে মুক্তি দিয়েছেন ডেরা সচ্চা সৌদা প্রধানকে। মঙ্গলবার ভোর ৬টা নাগাদ তিনি সুনারিয়া জেল (Jail) থেকে বেরিয়ে যান। ধর্ষণ ও যৌন কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরেও এই নিয়ে ১৬ বার প্যারোলে মুক্তি পেলেন রাম রহিম।

২৪ জুন রাম রহিমকে (Ram Rahim) আবার জেলে ফিরে যেতে হবে। এই বছর জানুয়ারিতে ৪০ দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু এতবার রাম রহিমকে প্যারোলে মুক্তি দেওয়াকে কেন্দ্র করে দেশের বিচার ব্যবস্থা নিয়ে বিভিন্ন মহলে উঠছে একাধিক প্রশ্ন।

রাম রহিমের আইনজীবী জিতেন্দ্র খুরানা এই বিষয়ে জানিয়েছেন, আইন মাফিক প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে রাম রহিমকে। মঙ্গলবার তিনি জেল থেকে বেরিয়ে সিরসায় ডেরা সচ্চা সৌদা-র দফতরে যান। সিরসার জেলাশাসক রাম রহিমকে সেখানে থাকার অনুমতি দিয়েছেন।

২০১৭ সালে রাম রহিমের বিরুদ্ধে আশ্রমের ভিতরে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ২৫ অগাস্ট পঞ্চকুলার CBI আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে যার ফলে ২০ বছরের কারাদণ্ড হয়েছিল তাঁর। সুনারিয়া জেলে বন্দি রাম রহিম। এদিকে রাম রহিমের যৌন কেলেঙ্কারি প্রকাশ্যে আনায় খুন হতে হয় সাংবাদিক রাম চান্দের প্রজাপতিকে। সেই মামলাতেও দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা হয়েছিল রাম রহিমের। তবে পরে খুনের মামলায় বেকসুর খালাস হলেও যৌন কেলেঙ্কারির মামলায় এখনও জেলবন্দি রাম রহিম।

Related articles

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, চোটের উদ্বেগের মধ্যেই দিলেন সুখবর

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...